পোস্টগুলি

করোনাভাইরাস: মৃত্যু ছাড়াল সাড়ে ৪ হাজার।

ছবি
অলসংবাদ ডেস্কঃ করোনাভাইরাস মহামারীতে মারা গেছেন যাত্রাবাড়ীর বাসিন্দা মহিউদ্দিন। ঢাকার রায়েরবাজার কবরস্থানে শুক্রবার তার কবর ছুঁয়ে কাঁদতে দেখা যায় ছেলে রাব্বানীকে। ছবি: আসিফ মাহমুদ অভি দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ার ছয় মাসের মাথায় সরকারি হিসাবে মৃতের সংখ্যা সাড়ে চার হাজার ছাড়িয়ে গেল। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। তাতে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৫১৬ জন। গত এক দিনে আরও ২ হাজার ২০২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। তাতে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২৭ হাজার ৩৫৯ জনে। আইইডিসিআরের হিসাবে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ও বাড়িতে থেকে চিকিৎসা নেওয়া রোগীদের মধ্যে আরও ৩ হাজার ২৯৮ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা ২ লাখ ২৪ হাজার ৫৭৩ জনে দাঁড়িয়েছে। সোমবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ, তার ১০ দিনের মাথায় ১৮ ...

ওসি প্রদীপ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা।

ছবি
অল অপরাধ জগত ডেস্ক ঃ টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশকে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খানকে গুলি করে হত্যার আসামি কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার কমিশনের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এ মামলাটি দায়ের করা হয় বলে দুদকের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানান। মামলায় প্রদীপ কুমার দাশের সঙ্গে তার স্ত্রী চুমকি করণকেও আসামি করা হয়েছে জানিয়ে প্রনব বলেন, “তাদের বিরুদ্ধে তিন কোটি ৯৫ লাখ পাঁচ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।” কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন ওসি প্রদীপের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করেন। তিনিই বাদী হয়ে মামলাটি করেছেন। দুদক কর্মকর্তারা বলছেন, প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকির নামে যেসব ‘অবৈধ সম্পদের’ তথ্য পাওয়া গেছে, তা প্রদীপ ‘ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জন করেছেন’ বলে প্রাথমিক ত...

অপু-মামুনসহ ৪ বাংলাদেশীকে নিষিদ্ধ করেছে ‘লাইকি’

ছবি
অল  সংবাদ ডেস্ক: চীনা সামাজিক যোগাযোগমাধ্যম ভিত্তিক ভিডিও অ্যাপ ‘লাইকি’ থেকে বাংলাদেশের চারজন ব্যবহারকারীকে নিষিদ্ধ করা হয়েছে। মারামারি এবং হিংসাত্মক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিতর্কিত অপু ও মামুনসহ চারজনকে নিষিদ্ধ করে মঙ্গলবার (৪ আগস্ট) বিবৃতি দিয়েছে লাইকি অ্যাপ কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়েছে, মারামারি এবং হিংসাত্মক বিষয় ছড়িয়ে তরুণ সমাজকে বিপথগামী করার অভিযোগে ফেসবুক গ্রুপ ‘সাইবার ৭১’ এর পক্ষ থেকে করা অভিযোগের ভিত্তিতে ‘লাইকি’ থেকে ‘অপু ভাই’ এবং মামুনসহ লিডারবোর্ডের চারজনকে ব্যান করা হয়েছে। সাইবার ৭১ এর রিপোর্টের কারণে ব্যান হওয়া আইডিগুলো হচ্ছে, 299080061, Princemamun143, 326096824, yasin_arafat_opu. এর আগে সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর উত্তরা থেকে অপুকে গ্রেফতার করে পুলিশ। অপুর বিরুদ্ধে সড়ক অবরুদ্ধ করে পথচারীকে ধারালো অস্ত্র দিয়ে মারপিট করে রক্তাক্ত জখম, চুরি ও হুমকির অভিযোগ আনা হয়েছে।

শাওমির যে ফোনে এমআইইউআই ১২ পাওয়া যাবে

ছবি
অল তথ্যপ্রযুক্তি ডেস্ক : সোমবার চীনে উন্মুক্ত হয়েছে এমআই ১০ ইয়ুথ এডিশন স্মার্টফোন। এই ফোনেই ব্যবহার হয়েছে নতুন কাস্টম অপারেটিং সিস্টেম। এই ফোনের মাধ্যমেই উন্মুক্ত হলো শাওমির নতুন ইউআই এমআইইউআই ১২। শাওমি জানিয়েছে, কোন কোন ফোনে এমআইইউআই ১২ এর আপডেট পাওয়া যাবে। যদিও সেখানে Xiaomi Mi 10 Lite (Europe), POCO X2, POCO F1, Redmi Note 6 Pro, Mi A3, Mi A2 এবং Mi A1 ফোনগুলো নেই। এমআইইউআই ১২ সম্পর্কে শাওমি জানিয়েছে, ব্যবহারকারীরা ডিভাইসে স্ট্রিমলাইংয়ের অভিজ্ঞতা পাবেন। নতুন এই কাস্টম ইউজার ইন্টারফেসে আপডেটেড ডার্ক মোড ফিচার পাওয়া যাবে। শাওমি আগের ডার্ক মোড ফিচারের সাথে আরও কিছু বৈশিষ্ট্য যুক্ত করেছে। এর ফলে নতুন এই ডার্ক মোড আপনার ফোনের ওয়ালপেপারকে পুরোপুরি অন্ধকার করবে না। আলোর গ্রেডিয়েন্ট ট্রানজিশন এটির উপর প্রয়োগ করবে। যে ফোনগুলোতে পাওয়া যাবে এমআইইউআই ১২ আপডেট - Mi 6, Mi 6X, Mi CC9 Pro, Mi CC9, Mi CC9 Meitu Custom Edition, Mi MIX 3, Mi MIX 2s, Mi MIX 2, Mi Note 3, Mi Max 3, Mi 10 Pro, Mi 10, Mi 9 Pro 5G, Mi 9, Mi 9 SE, MI 8 Screen Fingerprint Edition, Mi 8 Youth Edition, Mi 8 Ex...

মাস্কে ৭ দিন পর্যন্ত থেকে যেতে পারে করোনাভাইরাস

ছবি
করোনাভাইরাস থেকে দূরে থাকতে সাধারণ মানুষ একের পর এক উপায় খোঁজে বের করছেন। কখনো মাস্ক কখনো আবার গ্লাভসের সহায়তা নিয়েছেন। এদিকে করোনা থেকে মানবজাতিকে রক্ষা করতে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে বিভিন্ন দেশের প্রশাসনগুলো। এমন পরিস্থিতিতে হংকংয়ের বিজ্ঞানীদের একটি গবেষণা উঠে এলো।  টাকার নোটে এক দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে করোনাভাইরাস। এমনকি ব্যাংক থেকে আসা নতুন টাকাতেও একদিন পর্যন্ত করোনাভাইরাসের বেঁচে থাকার সম্ভবনা বেশি। অন্যদিকে, মাস্কে এক সপ্তাহ বা সাতদিন পর্যন্ত করোনাভাইরাস বেঁচে থাকতে পারে। এমনই তথ্য দিচ্ছে হংকংয়ের বিজ্ঞানীদের গবেষণা।  হংকংয়ের বিজ্ঞানীদের নয়া গবেষণা বলছে, করোনাভাইরাস কাপড়ে সেভাবে বাঁচে না। তবে, কাপড় পরিষ্কার রাখা ও ধুয়ে রাখা জরুরি। গবেষকদের দাবি, সিজনড কাঠের ত্বকেও সেভাবে বাঁচে না করোনা। তবে সবকিছুই নির্দিষ্ট সময় পর ধুয়ে মুছে রাখা ভালো, বলে মত তাদের। এদিকে, হংকংয়ের বিজ্ঞানীদের দাবি, টাকায় একদিন করোনাভাইরাস বাঁচলেও টিস্যু পেপারে তিন ঘণ্টার বেশি বাঁচতে পারে না কোভিড-১৯ রোগের ভাইরাস। এমনকি প্রিন্টেড কোনো কাগজেও ৩ ঘণ্টার বেশি করোনা বাঁচবে না বলে মত বিজ্ঞ...

https://www.youtube.com/user/MsTusher/search?query=bd+all+video+tv&app=desktop

https://www.youtube.com/user/MsTusher/search?query=bd+all+video+tv&app=desktop

আসছে পিতৃত্বকালীন ছুটি।

ছবি
বিড‌ি অল সংবাদ ড‌েস্কঃ আমাদের প্রতিদিন ডেস্ক:: মাতৃত্বকালীনের মতো সরকারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য আসছে পিতৃত্বকালীন ছুটি। এনিয়ে সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, সরকারি কর্মচারিরা যাতে স্বচ্ছন্দে জীবনযাপন করতে পারেন। এজন্য সরকার বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ছে। ভবিষ্যতে মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি পিতৃত্বকালীন ছুটিও দেওয়া যায় কিনা সে বিষয়টি ভেবে দেখা হবে। তিনি আরো বলেন, সন্তান ধারণ ও লালন-পালনের জন্য নারী কর্মীরা বেতন-ভাতাসহ বর্তমানে ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি পেয়ে থাকেন। মায়েদের মতো বাবারাও ছয় মাস না হলেও ১৫ দিন বা এক মাসের পিতৃত্বকালীন ছুটি চেয়ে বিভিন্নভাবে আবেদন-নিবেদন করে আসছিলেন। এরই মধ্যে সরকারি কর্মীদের দেখভালের দায়িত্বে থাকা জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে এ প্রতিশ্রুতি এলো। সাভারে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নবনির্মিত ‘ভিশন গার্ডেন’র উদ্বোধন এবং বিভিন্ন কোর্সে প্রশিক্ষণরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে রোববার (২৯ ডিসেম্বর) প্রধান অতিথির বক্তব্যে প্রদানকালে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের তিনি এ সুসংবাদ ...