ফিরে দেখা ২০১৬ : এক নজরে দুনিয়ার সেরা ৫ খবর
অল সংবাদ ডেস্ক: "A year's end is neither an end nor a beginning, but the continuation..." কথাটা বড্ড ঠিক, কিন্তু তাহলেও কেজো দুনিয়া হিসাবের সুবিধার জন্য আবহমান সময়কে ভাগ করে নেয়, টুকরো টুকরো করে নেয় হরেক কিসিমের এককে। তেমনই একটা একক- বছর। আর ঠিক এখন, এই কুল কিনারাহীন সময়ের যে মুহূর্তে আমরা রয়েছি, কেজো দুনিয়া তার ক্রমিক সংখ্যা ঠিক করেছে ২০১৬। সেই দু'হাজার ষোলোও এখন শেষের মুখে। আর তাই নতুন আরেকটা বছর চলে আসার ঠিক আগের মুহূর্তে একবার দেখে নিতে ইচ্ছা করছে গোটা বছরটা কেমন কাটল এই দুনিয়ার। মানে, কোন কোন কাণ্ড মাত করে রাখল সাল দু'হাজার ষোলোকে, আসুন এক ঝলকে দেখে নেওয়া যাক তেমনই পাঁচটি খবর- ১) আমেরিকায় ট্রাম্পস আপ - ২০১৬ সালের নভেম্বর মাসের ৯ তারিখ (ভারতে নোট বাতিল ঘোষণা হওয়ার পরের দিন) যাবতীয় জল্পনাকে দূরে সরিয়ে এবং 'ভোট পণ্ডিত' মিডিয়া কুলকে চরম লজ্জায় ফেলে দিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্রের 'প্রেসিডেন্ট-ইলেক্ট' হলেন ডোনাল্ড জন ট্রাম্প। আনুষ্ঠানিকভাবে সম্ভবত আগামী ২০শে জানুয়ারি'২০১৭ তিনি ওভাল অফফিসের দায়িত্ব নিতে চলেছেন ৪৫তম মার্কিন রাষ্ট্রপতি হিসাবে। ...