পোস্টগুলি

নভেম্বর ১৭, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সড়ক আইন প্রয়োগে বাড়াবাড়ি না করতে নির্দেশ মন্ত্রীর

ছবি
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিড‌ি অল সংবাদ ড‌েস্কঃ নতুন সড়ক পরিবহন আইন প্রয়োগে কোনো প্রকার বাড়াবাড়ি না হয় সে ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (১৮ নভেম্বর) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেতুমন্ত্রী একথা বলেন। পরিবহন মালিক-শ্রমিকদের নতুন আইন মেনে চলার অনুরোধ জানিয়ে মন্ত্রী কোনো প্রকার ধর্মঘট, বন্ধ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা শুরু হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।

ধাপে ধাপে জরিমানা নেবে ট্রাফিক পুলিশ

ছবি
‌বিড‌ি অল সংবাদ ড‌েস্কঃ সবকিছু ঠিক থাকলে নভেম্বরের মাঝামাঝি থেকে ট্রাফিক আইন অমান্যে নতুন ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’তে মামলা দেবে পুলিশ। ইতোমধ্যে মামলা দেয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ দেয়া হয়েছে সার্জেন্ট ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের। ট্রাফিক বিভাগের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বর্তমানে ট্রাফিক সার্জেন্টরা সব ধরনের মামলা দেয়ার কার্যক্রম বন্ধ রেখেছেন। নভেম্বরের তৃতীয় সপ্তাহে নতুন আইনের মাধ্যমে মামলা দেয়া হবে। তবে এখন কাগজে লিখে মামলা দেয়া হবে। ইতোমধ্যে কাগজে মামলা দেয়ার ফরম তৈরি করেছে ট্রাফিক বিভাগ। নতুন এই ফরমে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, অভিযুক্তের নাম, স্থায়ী ঠিকানা এবং মোবাইল নম্বর থাকবে। এছাড়া অপরাধ সংগঠনের সাক্ষীর নাম, ঠিকানা ও মোবাইল নম্বর থাকবে। এই ফরমে ৯ ধরনের অপরাধের জরিমানার পরিমাণ (সাময়িকভাবে) উল্লেখ করা হয়েছে। ফরমে আইনের ধারা ৬৬ অমান্য করলে প্রথমবার পাঁচ হাজার এবং দ্বিতীয়বার ১০ হাজার টাকার জরিমানা দেয়ার ঘর রাখা হয়েছে। এই ধারাটি ড্রাইভিং লাইন্সেন্স না থাকা, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ব্যবহার, ভিন্ন শ্রেণির লাইসেন্স ও ‘পেশাদার’ লাইসেন্স না নিয়ে গণপরিব...

সড়ক পরিবহন আইন কার্যকরে মোবাইল কোর্ট আইন সংশোধন

ছবি
বিড‌ি অল সংবাদ ড‌েস্কঃ সড়ক পরিবহন আইন কার্যকরে মোবাইল কোর্ট আইনের তফসিলে সংশোধন আনা হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আইন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপন এ কথা জানানো হয়। A স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই সংশোধন গত ১ নভেম্বর থেকে কার্যকর ধরা হবে। A এতে বলা হয়েছে, মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ১৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে এই সংশোধন আনা হয়েছে।

বিকাশের মাধ্যমে আয়কর দেয়া এখন আরো সহজ

ছবি
অল প্রযুক্তি ড‌েস্কঃ এখন থেকে আরো সহজে যেকোন সময় যেকোন স্থান থেকে বিকাশের মাধ্যমে আয়কর পরিশোধ করা যাবে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআu র) ই-পেমেন্ট পোর্টালে গিয়ে বিকাশ পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে আয়কর পরিশোধ সেবা নিতে পারবেন গ্রাহক। এছাড়াও বিকাশ অ্যাপ এর হোম স্ক্রিনের সাজেশন বক্সে এনবিআর লোগো থাকবে, যেখানে ক্লিক করলেই গ্রাহক সরাসরি আয়কর পেমেন্ট গেটওয়ে পেজে চলে যেতে পারবেন। ১৪ থেকে ২০ নভেম্বর পর্যন্ত ঢাকার বেইলী রোডের অফিসার্স ক্লাবসহ সারাদেশে এনবিআর কর্তৃক আয়োজিত আয়কর মেলাতেও সহজেই বিকাশের মাধ্যমে আয়কর পরিশোধ করা যাবে। ঝামেলা এড়িয়ে অনলাইনে আয়কর পরিশোধ করতে www.nbrepayment.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। অনলাইন আয়কর সেবা প্রদানে যারা নিবন্ধন করেছেন বা নিবন্ধন করেননি উভয় গ্রাহকই এখান থেকে আয়কর পরিশোধ করতে পারবেন। যাদের রেজিস্ট্রশন করা আছে তারা সাইন-ইন করে “পে ইনকাম ট্যাক্স” থেকে “ট্যাক্স” অপশন চেপে পরবর্তী পাতায় টিআইএন নম্বর দিলে পাশেই “ভেরিফাই টিআইএন” দেখতে পাবেন। ভেরিফিকেশন হয়ে গেলে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট বাটন চাপলে “পেমেন্ট মেথড” পাওয়া যাবে। এখানে মোবাইল পেমেন্ট অপশন থে...