মুসলিম দেশে সংঘাতে লাভ কার, ভাবতে বললেন প্রধানমন্ত্রী।
অল সংবাদ ডেস্ক: বৃহস্পতিবার ঢাকায় ইমামদের এক সম্মেলনে তিনি বলেন, যেসব দেশ মুসলিম অধ্যুষিত, সেখানেই ‘মারামারি, কাটাকাটি, সেখানেই বোমাবাজি, খুনখারাবি’ হচ্ছে। সেখানেই অস্ত্রের ব্যবহার হচ্ছে। “কিন্তু, এই অস্ত্রটা তৈরি করে কারা? আর লাভবান কারা হয়? রণক্ষেত্র বানাচ্ছে আমাদের মুসলমানদের জায়গাগুলো। রক্ত যাচ্ছে মুসলমানদের। আর ওই অস্ত্র তৈরি করে আর বিক্রি করে কারা লাভবান হচ্ছে? সেটা আপনারা একটু চিন্তা করে দেখবেন।” বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ইমাম সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করেন তিনি। শেখ হাসিনা বলেন, “দুর্ভাগ্য ইসলাম ধর্মে বিশ্বাস করেও কিছু লোক ... এই জঙ্গিবাদী আর সন্ত্রাসী কর্মকাণ্ড করে বলেই আমাদের পবিত্র ধর্মটা আজ মানুষের কাছে হেয় হচ্ছে। আজকে আন্তর্জাতিকভাবে এই ধর্মের মান-সম্মান ক্ষুণ্ন করছে, অন্যের চোখে এই ধর্মকে খাটো করে দিচ্ছে, ছোট করে দিচ্ছে।” ইসলাম ধর্মের শেষ বিচারে বিশ্বাসের কথা মনে করিয়ে দিয়ে বঙ্গবন্ধুকন্যা বলেন, “শেষ বিচার আল্লাহ রাব্বুল আলামিন করবেন। কেউ যদি সৎ পথে থাকেন, সে...