বিকাশের মাধ্যমে আয়কর দেয়া এখন আরো সহজ
অল প্রযুক্তি ডেস্কঃ এখন থেকে আরো সহজে যেকোন সময় যেকোন স্থান থেকে বিকাশের মাধ্যমে আয়কর পরিশোধ করা যাবে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআu র) ই-পেমেন্ট পোর্টালে গিয়ে বিকাশ পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে আয়কর পরিশোধ সেবা নিতে পারবেন গ্রাহক। এছাড়াও বিকাশ অ্যাপ এর হোম স্ক্রিনের সাজেশন বক্সে এনবিআর লোগো থাকবে, যেখানে ক্লিক করলেই গ্রাহক সরাসরি আয়কর পেমেন্ট গেটওয়ে পেজে চলে যেতে পারবেন। ১৪ থেকে ২০ নভেম্বর পর্যন্ত ঢাকার বেইলী রোডের অফিসার্স ক্লাবসহ সারাদেশে এনবিআর কর্তৃক আয়োজিত আয়কর মেলাতেও সহজেই বিকাশের মাধ্যমে আয়কর পরিশোধ করা যাবে। ঝামেলা এড়িয়ে অনলাইনে আয়কর পরিশোধ করতে www.nbrepayment.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। অনলাইন আয়কর সেবা প্রদানে যারা নিবন্ধন করেছেন বা নিবন্ধন করেননি উভয় গ্রাহকই এখান থেকে আয়কর পরিশোধ করতে পারবেন। যাদের রেজিস্ট্রশন করা আছে তারা সাইন-ইন করে “পে ইনকাম ট্যাক্স” থেকে “ট্যাক্স” অপশন চেপে পরবর্তী পাতায় টিআইএন নম্বর দিলে পাশেই “ভেরিফাই টিআইএন” দেখতে পাবেন। ভেরিফিকেশন হয়ে গেলে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট বাটন চাপলে “পেমেন্ট মেথড” পাওয়া যাবে। এখানে মোবাইল পেমেন্ট অপশন থে...