পোস্টগুলি

আগস্ট ২৩, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ওসি প্রদীপ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা।

ছবি
অল অপরাধ জগত ডেস্ক ঃ টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশকে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খানকে গুলি করে হত্যার আসামি কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার কমিশনের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এ মামলাটি দায়ের করা হয় বলে দুদকের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানান। মামলায় প্রদীপ কুমার দাশের সঙ্গে তার স্ত্রী চুমকি করণকেও আসামি করা হয়েছে জানিয়ে প্রনব বলেন, “তাদের বিরুদ্ধে তিন কোটি ৯৫ লাখ পাঁচ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।” কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন ওসি প্রদীপের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করেন। তিনিই বাদী হয়ে মামলাটি করেছেন। দুদক কর্মকর্তারা বলছেন, প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকির নামে যেসব ‘অবৈধ সম্পদের’ তথ্য পাওয়া গেছে, তা প্রদীপ ‘ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জন করেছেন’ বলে প্রাথমিক ত...