স্ত্রীর মিডিয়ায় কাজ করা নিয়ে সিদ্দিকের ঘরে অশান্তি।
অল বিদোন সংবাদঃ ১৬অক্টোবর ২০১৯, আট বছর সংসার করার পর এবার নতুন করে মুশকিলে পড়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান। তাঁর স্ত্রী মারিয়া মিম মিডিয়ায় কাজ করতে চান। কিন্তু সিদ্দিক তাতে রাজি নন। এ নিয়ে স্ত্রীর মন ভার। পরিচিত লোকজনের সঙ্গে যোগাযোগ করে মিম তাঁর স্বামীকে ডিভোর্স দেওয়ার কথা বলছেন। আজ মঙ্গলবার প্রথম আলোকে নিজেই এ কথা জানালেন সিদ্দিক। তাঁর মন্তব্য, ‘আমার আর্থিক অবস্থা এতটা খারাপ না যে আমার বউকে মিডিয়াতে কাজ করে রোজগার করতে হবে। আমি তাকে শতবার বুঝিয়েছি, মিডিয়াতে কাজ করা লাগবে না। সংসার, সন্তান দেখাশোনা করুক। আমার ঘরের রানি হয়েই থাকুক। সে মানতে রাজি না।’ সিদ্দিক জানান, তাঁর স্ত্রী নিজেই বিভিন্ন সংবাদমাধ্যমে যোগাযোগ করে এ অভিযোগ করে ডিভোর্সের কথা বলেছেন। তবে সিদ্দিক চাইছেন সংসার করতে। সিদ্দিকের কথা, ‘আমার বিরুদ্ধে তো আর কোনো অভিযোগ নেই। আমি নিজে মিডিয়ায় কাজ করি। আমাদের একটা বাচ্চা আছে। এখন দেখা যাবে, আমি থাকব রাঙামাটি, সে যাবে কক্সবাজার শুটিংয়ে। আমাদের বাচ্চাটার কী হবে বলেন তো। এসবের কোনো মানে হয়!’ সিদ্দিক জানান, স্ত্রী মিম ২৬ জুলাই তাঁর বাসা থেকে রাগ করে চলে যান তাঁর...