অপু-মামুনসহ ৪ বাংলাদেশীকে নিষিদ্ধ করেছে ‘লাইকি’


অল  সংবাদ ডেস্ক:
চীনা সামাজিক যোগাযোগমাধ্যম ভিত্তিক ভিডিও অ্যাপ ‘লাইকি’ থেকে বাংলাদেশের চারজন ব্যবহারকারীকে নিষিদ্ধ করা হয়েছে। মারামারি এবং হিংসাত্মক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিতর্কিত অপু ও মামুনসহ চারজনকে নিষিদ্ধ করে মঙ্গলবার (৪ আগস্ট) বিবৃতি দিয়েছে লাইকি অ্যাপ কর্তৃপক্ষ।

বিবৃতিতে বলা হয়েছে, মারামারি এবং হিংসাত্মক বিষয় ছড়িয়ে তরুণ সমাজকে বিপথগামী করার অভিযোগে ফেসবুক গ্রুপ ‘সাইবার ৭১’ এর পক্ষ থেকে করা অভিযোগের ভিত্তিতে ‘লাইকি’ থেকে ‘অপু ভাই’ এবং মামুনসহ লিডারবোর্ডের চারজনকে ব্যান করা হয়েছে।

সাইবার ৭১ এর রিপোর্টের কারণে ব্যান হওয়া আইডিগুলো হচ্ছে, 299080061, Princemamun143, 326096824, yasin_arafat_opu.

এর আগে সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর উত্তরা থেকে অপুকে গ্রেফতার করে পুলিশ। অপুর বিরুদ্ধে সড়ক অবরুদ্ধ করে পথচারীকে ধারালো অস্ত্র দিয়ে মারপিট করে রক্তাক্ত জখম, চুরি ও হুমকির অভিযোগ আনা হয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা রাজীব সম্পর্কে ৮টি অজানা তথ্য।

শরীরের হাড় ক্ষয় করে যে ৪ খাবার

করোনাভাইরাস: মৃত্যু ছাড়াল সাড়ে ৪ হাজার।