অল সংবাদ ডেস্ক: বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম আয়োজিত ১৪ তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব এর আজ উদ্বোধন হয়েছে। জাতীয় গ্রন্থাগার এর শওকত ওসমান মিলনায়তনে বিকাল ৪ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এই উৎসবের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চীনা চলচ্চিত্রকার ড.শি ফি। জাতীয় গ্রন্থাগার উন্মুক্ত প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই উৎসব এর উদ্বোধন করা হয়। এরপর জাতীয় সঙ্গীত ও উৎসব সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। জাতীয় গণগ্রন্থাগার মিলনায়তনে আমন্ত্রিত অতিথিরা আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এসময় অনুষ্ঠানের বিশেষ অতিথি হাসানুল হক ইনু বলেন, ‘রাজনীতিবিদরা আপোষ করেন, ব্যবসায়ীরা আপোষ করেন কিন্তু চলচ্চিত্র কর্মীরা কখনো আপোষ করেন না’। তিনি আরও বলেন,‘ চলচ্চিত্র শিল্পের সার্বিক উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাণে সরকার এফডিসি কমপ্লেক্স, ফিল্ম ইন্সটিউট, বঙ্গবন্...