শুরু হল স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব

অল সংবাদ ডেস্ক:
বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম আয়োজিত ১৪ তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব  এর আজ উদ্বোধন হয়েছে। জাতীয় গ্রন্থাগার এর শওকত ওসমান মিলনায়তনে বিকাল ৪ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এই উৎসবের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চীনা চলচ্চিত্রকার ড.শি ফি।
জাতীয় গ্রন্থাগার উন্মুক্ত প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই উৎসব এর উদ্বোধন করা হয়। এরপর জাতীয় সঙ্গীত ও উৎসব সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। জাতীয় গণগ্রন্থাগার মিলনায়তনে আমন্ত্রিত অতিথিরা আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এসময় অনুষ্ঠানের বিশেষ অতিথি হাসানুল হক ইনু বলেন, ‘রাজনীতিবিদরা আপোষ করেন, ব্যবসায়ীরা আপোষ করেন কিন্তু চলচ্চিত্র কর্মীরা কখনো আপোষ করেন না’।
তিনি আরও বলেন,‘ চলচ্চিত্র শিল্পের সার্বিক উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাণে সরকার এফডিসি কমপ্লেক্স, ফিল্ম ইন্সটিউট, বঙ্গবন্ধু ফিল্ম সিটিসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছে, যা বাস্তবায়িত হলে আমাদের দেশেই নির্মিত হবে বিশ্বমানের চলচ্চিত্র’।
উৎসব কমিটির সভাপতি নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, ‘এত বড় পরিসরের একটি চলচ্চিত্র উৎসব আয়োজন অনেক চ্যালেঞ্জিং একটি ব্যাপার কিন্তু চলচ্চিত্রপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণেই এত বড় একটি চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পারছি’।
এরপরে উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার হীরালাল সেনের জন্ম সার্ধশতবার্ষিকী উপলক্ষে হীরালাল সেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে হীরালাল সেনের জীবনী ভিত্তিক একটি অডিও ভিজুয়াল ক্লিপ প্রদর্শিত হয়। সন্ধ্যা ৭ টায় রুশ নির্মাতা অ্যান্ড্রে তারাতুখিন পরিচালিত ফিকশন আই ক্লোজ মাই আইজ, কানাডিয়ান নির্মাতা অ্যান শিন পরিচালিত তথ্যচিত্র মাই এনিমি মাই ব্রাদার এবং জার্মান নির্মাতা ডেনিস স্টাইন-স্কমবার্গ পরিচালিত অ্যানিমেশন দ্য ওল্ড ম্যান এন্ড দ্য বার্ড প্রদর্শিত হয়।  
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উৎসব পরিচালক সৈয়দ ইমরান হোসেন কিরমানী। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সভাপতি অধ্যাপক জাকির হোসেন রাজু, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ অটন, সাবেক সভাপতি ও উৎসব পরিচালক মানজারে হাসিন মুরাদ, মোরশেদুল ইসলাম, জাহিদুর রহিম অঞ্জন, এন রাশেদ চৌধুরী, তারেক আহমেদ বুলবুল সহ অন্যান্যরা ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা রাজীব সম্পর্কে ৮টি অজানা তথ্য।

শরীরের হাড় ক্ষয় করে যে ৪ খাবার

করোনাভাইরাস: মৃত্যু ছাড়াল সাড়ে ৪ হাজার।