বিকাশের নতুন অ্যাপ সঙ্গে পাঁচ চমক

অল সংবাদ ড‌েস্কঃ
 থেকে এই নতুন অ্যাপে ব্যবহারকারীদের লেনদেনের ধরণ, লাইফ-স্টাইল এবং লোকেশন অনুযায়ী থাকবে বিভিন্ন পণ্য ও সেবার সাজেশন এবং নানা রকমের অফার। গ্রাহকদের জন্য পারসোনালাইজড ও ইন্টারঅ্যাকটিভ অ্যাপ নিয়ে এসেছে মোবাইল ব্যাংকিং-এ দেশের সেরা প্রতিষ্ঠান ‘বিকাশ’। নতুন অ্যাপে লেনদেনের পাশাপাশি নানা অফার থাকছে।

এক হাজার টাকায় খরচ ১৫ টাকা!
নতুন অ্যাপ দিয়ে ক্যাশ-আউট করলে এক হাজার টাকায় ১৫ টাকা খরচ হবে। এই অফারটি পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত চলবে। এছাড়া নতুন অ্যাপ দিয়ে টাকা পাঠালে (সেন্ড মানি) এবং বিভিন্ন সেবার বিল পরিশোধ (পে বিল) করলে গ্রাহকের বাড়তি কোনো খরচ থাকছে না।
বিকাশ অ্যাপে প্রদর্শিত হবে গ্রাহকদের জন্য ‘সেরা অফার’। বিকাশ-এ কী অফার চলছে তা জানাতে অ্যাপের স্ক্রিনে যুক্ত হয়েছে একটি ব্যানার। যেখানে বিকাশের সেরা অফারটি প্রদর্শিত হবে। ক্লিক করলে অফারটির বিস্তারিত জানার সুযোগ থাকবে।
এছাড়া প্রতিটি জেলার জন্য থাকছে ভিন্ন ভিন্ন অফার। গ্রাহক যখন যেখানে অবস্থান করবেন সেখানে অ্যাপ-এ লোকেশন দিলে ওই এলাকার অফার গুলো তার অ্যাপ স্ক্রিনে প্রদর্শিত হবে।

এক টাকায় পণ্য দিচ্ছে বিকাশ
বিকাশ সম্প্রতি তাদের অ্যাপে বেশ কিছু পরিবর্তন এনেছে। পরিবর্তিত অ্যাপে নতুন এসব সুবিধা যুক্ত করা হয়েছে। যারা আগে থেকেই অ্যাপ ব্যবহার করছেন এমন গ্রাহকদের জন্য অ্যাপেই রয়েছে অসংখ্য আকর্ষণীয় অফার।
ব্র্যাক ব্যাংকের এ সহযোগী প্রতিষ্ঠানটি গ্রাহকদের ১ টাকায় পণ্য কেনার অফার দিয়েছে। এছাড়া নতুন অ্যাকাউন্ট খুললে ১০০ টাকা পর্যন্ত বোনাস দিচ্ছে।
নির্দিষ্ট সুপারশপ থেকে ১ টাকায় একটি পণ্য কেনাসহ বিভিন্ন ধরনের ক্যাশব্যাক অফারের তথ্যগুলো গ্রাহক তার অ্যাপেই পাচ্ছেন।
তাছাড়া যারা বিকাশ অ্যাপ ব্যবহার করছেন তারা আত্মীয়-পরিজনকে বিকাশ অ্যাপ রেফার করেও আকর্ষণীয় বোনাস পেতে পারেন।
বিকাশের এসব অফার ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা রাজীব সম্পর্কে ৮টি অজানা তথ্য।

শরীরের হাড় ক্ষয় করে যে ৪ খাবার

করোনাভাইরাস: মৃত্যু ছাড়াল সাড়ে ৪ হাজার।