এবার আরেক জনপ্রিয় পর্নতারকার অকাল মৃত্যু।
অল বিনোদন ডেস্কঃ
গত কয়েকদিন আগে ২৩ বছর বয়সে অকাল মৃত্যু হয়েছিল জনপ্রিয় পর্নতারকা আগস্ট আমেসের। তবে সেই তারকার মৃত্যুর রেশ না কাটতেই এবার মৃত্যু হল আরেক জনপ্রিয় পর্নতারকার। তার নাম ইউরিজান বেলট্রান (৩১)। তবে যুক্তরাষ্ট্রের অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে ইউরি লুভ নামে পরিচিত এই খ্যাতিমান পর্নতারকা। গত (১৪ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ইউরিজানের নিজ এপার্টমেন্ট থেকে তাকে মৃত উদ্ধার করা হয়। ঐ সময় তার মৃতদেহের পাশেই পড়ে থাকতে দেখা যায় বেশ কিছু নেশা
জাতীয় ট্যাবলেট এবং পিল। ৩১ বছর বয়সী এই পর্নতারকার সহকর্মী নিক মিলো জানান, ‘ব্যক্তিগত ভাবে ইউরিজান ছিলেন ভীষণ রকমের উদার মনের মানুষ। ইউরিজান ছিলো আমার দেখা সবচেয়ে মিষ্টি একটি মেয়ে।’ মাত্র ১৮ বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রের লোরিডার ম্যাগাজিনের একটি ন্যুড (নগ্ন) ফটোশুটের মাধ্যমে অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে পদার্পণ করেন এই জনপ্রিয় পর্নতারকা।
বছরের শেষ এই মাসটিতে পরপর দুজন পর্নতারকার মৃত্যুতে মার্কিন ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে শোকের কালো ছায়া। এর আগে ৩ ডিসেম্বর কানাডিয়ান পর্ণ তারকা আগস্ট আমসের অকাল মৃত্যু হয়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মঙ্গলবার সকালে মারা যান তিনি।
মৃত্যুর পর তার স্বামী তখন বলেন, আমার দেখা মতে সে খুব দয়ালু ছিল এবং আমাকে বুঝিয়েছে আসলে পৃথিবীটা কি! সংবাদ মাধ্যমে এভাবে কথা বলতে বলতে স্ত্রীকে হারিয়ে আপ্লুত হয়ে পড়েন কেভিন মোর। তবে কি কারণে আমসের মৃত্যু হয়, সে ব্যাপারে কিছুই বলেননি মোর।
মাত্র ২৩ বছর বয়সে ২৯০ টিরও বেশি পর্ণ ছবিতে অভিনয় করেন। তাছাড়া পর্ণ ছবিতে অভিনয় করে ২০১৫ ও ২০১৭ সালে AVN পুরষ্কার পান কানাডিয়ান এই তারকা। আর তার অকাল মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন বন্ধু-বান্ধবিরা।
মন্তব্যসমূহ