২৩০ প‌ি‌ছ ইয়াবাসহ গাইবান্ধায় গ্রেফতার ২।

অল অপরাধ জগৎ ডেস্কঃ
গাইবান্ধা: গাইবান্ধায় ইয়াবাসহ নাবিল (২০) ও অনিক আনসারী (২৪) নামে দুই যুবককে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

বুধবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে গাইবান্ধা পৌরসভার পুলবন্দি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

নাবিল সদর উপজেলার মাস্টারপাড়া এলাকার সুজরু মিয়ার ছেলে ও অনিক একই উপজেলার পূর্বপাড়া এলাকার মর্তুজা আনসারীর ছেলে।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে পুলবন্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় নাবিলের শরীর তল্লাশি করে ১১৫ পিস ও অনিককে তল্লাশি করে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতার নাবিলের বিরুদ্ধে চারটি ও অনিকের বিরুদ্ধে দু’টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলেও জানান ওসি।

অন্তর্ভুক্ত বিষয়ঃ ইয়াবা

ছবি: সংগৃহ‌‌ীত

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা রাজীব সম্পর্কে ৮টি অজানা তথ্য।

শরীরের হাড় ক্ষয় করে যে ৪ খাবার

করোনাভাইরাস: মৃত্যু ছাড়াল সাড়ে ৪ হাজার।