অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে আবাসিক হোটেল থেকে ১২ নারীসহ আটক ২৪।

অল অপরাধ জগৎ ড‌েস্কঃ
গাজীপুরে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে আবাসিক হোটেল থেকে ১২ নারীসহ ২৪ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা ও নলজানি এলাকার বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
জয়দেবপুর থানার ভোগড়া ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির হোসেন জানান, মঙ্গলবার বেলা ১২টা থেকে একযোগে রাজমনি, শাপলা, এশিয়া, রোজ গার্ডেন ও প্যারেড আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় আপত্তিকর অবস্থায় ওই ১২ নারী ও ১২ পুরুষকে আটক করা হয়।
অভিযান কালে পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেলের কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে যায়। অনুমোদনহীন এসব আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দেহ ব্যবসা চলে আসছিল।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান এস আই জাকির।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা রাজীব সম্পর্কে ৮টি অজানা তথ্য।

শরীরের হাড় ক্ষয় করে যে ৪ খাবার

করোনাভাইরাস: মৃত্যু ছাড়াল সাড়ে ৪ হাজার।