৮ লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের ৪ নাগরিক আটক।
অল অপরাধ জগত ডেস্ক-
কক্সবাজারের উপকূলবর্তী সমুদ্র এলাকায় একটি মাছ ধরার ট্রলার থেকে ৮ লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের ৪ নাগরিককে আটক করেছে র্যাব। আটককৃত ইয়াবার মূল্য ২৪ কোটি টাকা বলে জানা গেছে।
বুধবার সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ সমুদ্র এলাকায় একটি মাছ ধরার ট্রলার থেকে এ ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৭ এর পরিচালক লে. কর্নেল মিফতা উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বুধবার সকালে শাহপরীর দ্বীপ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মিয়ানমারের নাগরিকদের আটক করা হয়।’
মন্তব্যসমূহ