সারাদেশে রেড অ্যালার্ট জারি, পুলিশ সদস্যদের ‘বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট’ পরার নির্দেশ।
বিডি অলসংবাদ ডেস্ক-
উত্তরার আশকোনায় র্যাবের নির্মাণাধীন সদর দপ্তরের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী হামলার পর সারাদেশের বিমানবন্দর, নদীবন্দর ও কারাগারে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।দেশের থানাগুলোতেও নিরাপত্তা জোরদার করার পাশাপাশি পুলিশ সদস্যদের বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরে থানার গেটে ডিউটি করার নির্দেশও দেওয়া হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন গণমাধ্যমকে জানান, মন্ত্রণালয় থেকে দেশের সব বিমানবন্দরে অধিকতর সতর্কতার নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে শাহজালাল বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা রাশেদা সুলতানা জানান, ‘শাহজালালসহ সব বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।’
মন্তব্যসমূহ