দ. চীন সাগরে বৃহত্তম যুদ্ধজাহাজ জাপানের

অল সংবাদ বিশ্ব ড‌েস্ক:
দক্ষিণ চীন সাগরে সবচেয়ে বড় যুদ্ধজাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছে জাপান। আগামী মে মাসে হেলিকপ্টারবাহী জাহাজ ইজুমো তিন মাসের অভিযানে সেখানে যাবে। অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

এরপর জাহাজটি আমেরিকা ও ভারতের সঙ্গে নৌমহড়া চালানোর জন্য ভারত মহাসাগরে যাবে। জুলাই মাসে অুনষ্ঠেয় মালাবার নামের মহড়ায় যোগ দেবে জাহাজটি। তিন মাসের অভিযানে ইজুমো জাহাজ সিঙ্গাপুর, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কার বন্দরে ভিড়বে। তবে দক্ষিণ চীন সাগরের যে অংশকে চীন তার নিজের এলাকা বলে দাবি করছে সেখানে জাহাজটি যাবে কিনা তা পরিষ্কার নয়।

অজ্ঞাত সূত্রটি বলেছে, “ইজুমোর সামরিক সক্ষমতা যাচাই করার জন্য তিন মাসের অভিযানে পাঠানো হচ্ছে এবং দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর সঙ্গে জাহাজটি প্রশিক্ষণ নেবে। আগস্ট মাসে জাহাজটি জাপানে ফিরে যাবে। দক্ষিণ চীন সাগরে চীনের সঙ্গে জাপানের কোনো বিরোধ নেই তবে পূর্ব চীন সাগরে বিরোধ চলছে। এ প্রেক্ষাপটে দক্ষিণ চীন সাগর এলাকার যেসব দেশ চীনের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে তাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলছে জাপান।
সূত্র : ওয়েবসাইট

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা রাজীব সম্পর্কে ৮টি অজানা তথ্য।

শরীরের হাড় ক্ষয় করে যে ৪ খাবার

করোনাভাইরাস: মৃত্যু ছাড়াল সাড়ে ৪ হাজার।