আইটেম গানে হাবিব-মিমের বাজিমাত (ভিডিও)

অল বিনোদন ডেস্ক : সিনেমার আইটেম গানের ধামাকা নিয়ে আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সঙ্গীতপরিচালক হাবিব ওয়াহিদ। অভিনেত্রী তানিয়া আহমেদ পরিচালিত ‘ভালোবাসা এমনই হয়’ ছবিতে গানটি দেখা যাবে।
‘চুমুকে চুমুকে করো পান’ শিরোনামের গানটি লিখেছেন জাহিদ আকবর। হাবিরের সুর ও সঙ্গীতে এতে কণ্ঠ দিয়েছেন কনা।
এ গানের মাধ্যমে প্রথমবারের মতো আইটেম গার্ল হিসেবে সিনেপর্দায় উপস্থিত হচ্ছেন বিদ্যা সিনহা মিম। গানটি প্রসঙ্গে হাবিব ওয়াহিদ বলেন, ‘বেশ গুছিয়ে কাজটি করার চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লাগবে।’
গীতিকার জাহিদ আকবর বলেন, ‘সিনেমার অনেক গান আগেও লিখেছি। তবে এ গানটি হাবিব ভাইয়ের সুর সঙ্গীতে বেশ ভালো লেগেছে। বিশেষ করে গানে মিমের পারফর্মেন্স খুবই ভালো হয়েছে। আশা করি দর্শকদের ভালো লাগবে।’
ছবিটির প্রথমে নাম ছিল ‘গুড মর্নিং লন্ডন’। পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয় ‘ভালোবাসা এমনই হয়’। আগামী ২৭ জানুয়ারি ছবিটি মুক্তির পাবে বলে পরিচালক সূত্রে জানা গেছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা রাজীব সম্পর্কে ৮টি অজানা তথ্য।

শরীরের হাড় ক্ষয় করে যে ৪ খাবার

করোনাভাইরাস: মৃত্যু ছাড়াল সাড়ে ৪ হাজার।