হারের পরে যা বললেন মুশফিক

ল সংবাদস্পোর্টস ডেস্ক : বাজে বোলিং আর ইনজুরি বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে বলে জানান অধিনায়ক মুশফিকুর রহিম। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মুশফিক বলেন অনভিজ্ঞ বোলিং আর ইনজুরি আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। শেষ দিকে আমরা কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারিনি। স্বাভাবিকভাবেই খারাপ লাগছে এতো ভালো শুরুর পর টেস্টটা হারায়। তবে শীঘ্রই আমরা ঘুরে দাঁড়াবো। বোলার তাদের বোলিংটাও আরো উন্নতি করতে পারবে। আশা করছি ক্রাইস্টচার্চে আমরা ঘুরে দাঁড়াবো।

সাকিবের প্রশংসা করে মুশফিক বলেন সত্যিই ওর ব্যাটিংয়ে আমরা গর্বিত। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সে এখন সর্বোচ্চ ব্যক্তিগত টেস্ট রানের মালিক। সাকিব অসাধারণ ব্যাট করেছে।

নিজের শারীরিক অবস্থা সম্পর্কে মুশফিক বলেন এখন অনেকটাই ভালো আছি। তবে আঘাতটা মারাত্মক হতে পারত। এখনো ব্যথা রয়েছে, কয়েকদিন বোধহয় এভাবে যেতে হবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা রাজীব সম্পর্কে ৮টি অজানা তথ্য।

শরীরের হাড় ক্ষয় করে যে ৪ খাবার

করোনাভাইরাস: মৃত্যু ছাড়াল সাড়ে ৪ হাজার।