অল সংবাদ ড‌ে‌স্ক:
নিরাপত্তার কারণ দেখিয়ে অফিস সময়ের পর প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে অবস্থান না করতে কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

অফিস সময়ের পর সচিবালয়ে অবস্থান নিষিদ্ধ সংক্রান্ত একটি চিঠি গত শনিবার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই নির্দেশনায় বলা হয়েছে, অফিস সময়ের পরে কারও সচিবালয়ে অবস্থানের প্রয়োজন হলে আগে থেকে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা শাখা-২ এর যুগ্ম সচিব মো. সাহেদ আলী স্বাক্ষরিত আদেশে বলা হয়, “বাংলাদেশ সচিবালয় প্রশাসনের প্রাণকেন্দ্র হওয়ায় জরুরি প্রয়োজনে অফিস সময়ের পরও কোনও কোনও কর্মকর্তা-কর্মচারী অফিসে কাজ করেন। আবার কিছু সংখ্যক কর্মচারী বিনা অনুমতিতে সচিবালয়ে রাতে থাকেন, যা কাম্য নয়।

“সচিবালয় সংরক্ষিত ও স্পর্শকাতর বিধায় আইনশৃঙ্খলা বাহিনী বাদে পূর্বানুমতি ছাড়া রাতে কেউ সচিবালয়ে অবস্থান করতে পারবেন না। অনুমতি ছাড়া কোনো কর্মচারী রাতে যেন সচিবালয়ে না থাকেন সে বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন।”

কোনো কর্মচারী অফিস সময়ের পর যেন সচিবালয়ে অবস্থান না করেন সে বিষয় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব মন্ত্রণালয় ও বিভাগকে অনুরোধ করা হয়েছে।

ফলে এখন থেকে অফিস সময়ের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী, সংবাদকর্মী, দর্শনার্থীসহ কেউ–ই সচিবালয়ে অফিস সময়ের পর অবস্থান করতে পারবেন না।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা রাজীব সম্পর্কে ৮টি অজানা তথ্য।

শরীরের হাড় ক্ষয় করে যে ৪ খাবার

করোনাভাইরাস: মৃত্যু ছাড়াল সাড়ে ৪ হাজার।