সিরিয়ায় যুদ্ধবিরতি রক্ষায় কাজ করবে ইরান-রাশিয়া-তুরস্ক

অল সংবাদ ড‌েস্ক:
ত্রিপক্ষীয় ব্যবস্থায় কোনও ধরণের উস্কানি প্রতিরোধ করার পাশাপাশি যুদ্ধবিরতি সঠিকভাবে কার্যকর হচ্ছে কিনা তাও লক্ষ্য রাখবে তারা। এক যৌথ বিবৃতিতে তিন দেশ একথা জানিয়েছে।

সিরিয়ায় প্রায় ছয় বছর ধরে চলা গৃহযুদ্ধের একটি সমাধান বের করতে রাশিয়া ও ইরানের মধ্যস্থতায় সোমবার কাজাখস্তানের রাজধানী আস্তানায় নতুন একটি শান্তি আলোচনা শুরু হয়।

দুই দিনের ওই আলোচনার শেষ দিনে তেহরান, মস্কো ও আঙ্কারার পক্ষ থেকে বলা হয়, ৮ ফেব্রুয়ারি জেনেভায় পরবর্তী দফার আলোচনা শুরু হবে এবং সিরিয়ার স্বশস্ত্র বিদ্রোহী দলগুলো ওই আলোচনায় অংশ নেওয়ার যে ইচ্ছা প্রকাশ করেছে তারা আনন্দের সঙ্গে সেটিকে সমর্থন জানাচ্ছে।

সিরিয়ার গৃহযুদ্ধ অবসানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা-২২৫৪ বাস্তবায়নের বিষয়েও স্বশস্ত্র বিদ্রোহীগুলো রাজি হয়েছে বলে জানান তারা।

তবে সিরিয়ার বিরোধী দল বা সরকারি দল ওই প্রস্তাবনা সমর্থন করে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা রাজীব সম্পর্কে ৮টি অজানা তথ্য।

শরীরের হাড় ক্ষয় করে যে ৪ খাবার

করোনাভাইরাস: মৃত্যু ছাড়াল সাড়ে ৪ হাজার।