প্রিয়াঙ্কার আলোচিত সাদা গাউনের পেছনের গল্প
অল সংবাদ ডেস্ক:
অস্কারের লাল গালিচায় প্রিয়াঙ্কাকে দেখা গিয়েছিল জুহাইর মুরাদ-এর ডিজাইন করা সাদা গাউনে। সোফিয়া ব্যাংক-এব্যাপারে মিড-ডেকে বলেন, সাদাতেই মজে আছেন তিনি।
সাদা একটি দারুণ ট্রেন্ডি রঙ। পোশাকটি অনেকটা প্রথম দর্শনে প্রেমে পড়ার মতই।
এর আগেও অবশ্য জুহাইর-এর তৈরি করা পোশাক পরেছিলেন প্রিয়াঙ্কা। গ্র্যামি পরবর্তী এক পার্টিতে কালো লেস পোশাকে দেখা গিয়েছিল তাকে। তবে অস্কারের জন্য সোফিয়া চেয়েছিলেন, সান্ধ্য পোশাকেই সাজবেন প্রিয়াঙ্কা, “তিনি জুহাইর মুরাদ-এর পোশাক আগেও পরেছেন, কিন্তু কোনবারই সেটা গাউন ছিল না। আমরা অনেকগুলো পোশাকই দেখেছিলাম। কিন্তু ওই সাদা গাউনটিই আমাদের মনে ধরেছিল।”
নিজের ফ্যাশনের জন্য প্রশংসার পাশাপাশি অবশ্য মাঝে সাঝে সমালোচনার মুখেও পড়তে হয় প্রিয়াঙ্কাকে। বিদেশের অনুষ্ঠানগুলোতে দেশি পোশাক না পরায় অনেকেই ব্যাপারটি ভালো চোখে দেখেন না বলেই মানছেন সোফিয়া, “তিনি প্রায়শই ভারতীয় পোশাক এবং সাজ দিতে ভুলে যান। কিন্তু তার লক্ষ্য হচ্ছে বিশ্বফ্যাশনের শীর্ষে ওঠা। যদিও তিনি নিজের শেকড়কে ভুলে যাওয়ার মানুষ নন।”
মন্তব্যসমূহ