কমছে প্রিয়াঙ্কার জনপ্রিয়তা

অল বি‌নোদন ডেস্ক:
মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র হাত ধরে প্রিয়াঙ্কা চোপড়ার কেরিয়ার গ্রাফ চড় চড় করে উপরের দিকে উঠলেও জনপ্রিয়তা কিন্তু কমেছে অ্যাকশন থ্রিলার-ধর্মী এই টিভি সিরিজের দ্বিতীয় পর্বের। রিপোর্ট বলছে, ‘কোয়ান্টিকো’র প্রথম সিজনের তুলনায় দ্বিতীয় পর্বের ভিউয়ারশিপ এবং টিআরপি—দু’টোই বেশ কম।
একটি মার্কিন মিডিয়া রিপোর্টের দাবি অনুযায়ী কোয়ান্টিকো ২’-এর টিআরপি মোটেই আশানুরূপ নয়। তাই এটি সম্প্রচারের সময় পাল্টে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চ্যানেল কর্তৃপক্ষ।

রিপোর্টের দাবি, আগে রবিবার ‘প্রাইম টাইম স্লট’-এ সম্প্রচারিত হত ‘কোয়ান্টিকো’। আগামী বছরের শুরু থেকে রবিবারের পরিবর্তে সোমবার রাত ১০টা থেকে সম্প্রচারিত হবে ওই সিরিজ।

সূত্রের খবর, ৩০ লক্ষেরও কম ভিউয়ারশিপ হওয়ার কারণেই ‘উইক এন্ড’-এর ‘প্রাইম টাইম স্লট’ থেকে সরিয়ে দেওয়া হল এই টিভি সিরিজটিকে। যদিও শো’য়ের নির্মাতাদের ব্যাখ্যা একটু অন্য রকম। তাঁদের দাবি, নতুন দর্শক টানতেই নাকি নতুন ‘টাইম স্লট’-এ আসতে চলেছে কোয়ান্টিকো ২।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা রাজীব সম্পর্কে ৮টি অজানা তথ্য।

শরীরের হাড় ক্ষয় করে যে ৪ খাবার

করোনাভাইরাস: মৃত্যু ছাড়াল সাড়ে ৪ হাজার।