স্মার্ট কার্ড নিলেই বিপদ! ২০১৬ নভেম্বর ০৩ ১৭:৫৩:৫০ ইসির দেয়া স্মার্ট কার্ড নিয়ে বিপদে পড়ছেন সাধারণ নাগরিকরা। ব্যাংক থেকে শুরু করে মোবাইল সিম কেনা পর্য্ন্ত সব যায়গায় স্মার্টকার্ড ভোগান্তি। সংশ্লিষ্টরা বলছেন, স্মার্ট কার্ড ১০ ডিজিটের। আগের এনআইডি কার্ড নম্বর ১৭ ডিজিটের এবং কারো কারো ১৩ ডিজিটের। প্রায় ১০ কোটি নাগরিকের এমন কার্ড রয়েছে। কিন্তু এই ১০ ডিজিটের নম্বর সংবলিত স্মার্টকার্ডের তথ্যই সার্ভারের সঙ্গে মিলছে না। ফলে যারা সংশোধন করতে আসছেন, তাদের কোনো তথ্যই সংশ্লিষ্ট কর্মকর্তারা খুঁজে পাচ্ছেন না। আবার যারা ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সেবা নিতে যাচ্ছেন, তারাও প্রশ্নের মুখোমুখি হচ্ছেন। এক্ষেত্রে ব্যাংক বা অন্য কোনো সেবাদাতা প্রতিষ্ঠানও স্মার্ট কার্ডের ১০ ডিজিটের নম্বর দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির এনআইডি তথ্য পাচ্ছে না। নাগরিকদের স্মার্ট সেবা দেয়ার জন্য নির্বাচন কমিশন সারা দেশে প্রায় ৯ কোটি স্মার্ট কার্ড বিতরণ শুরু করছে। কিন্তু এ কার্ড নিয়ে সেবার পরিবর্তে উল্টো ভোগান্তিতে পড়ছেন নাগরিকরা। রামনা ১৬ নাম্বার ওয়ার্ডের মুক্তাদি ভোটার হয়েছেন ২০১২ সালে। স্মার্ট কার্ড নিয়ে ‘সিস্টেম আপডেট’ না হওয়ায় ব্যাংক একাউন্ট খোলাসহ অনেক কাজই করতে পারছেন না তিনি।

ডি‌জিটাল কার্ড নিলেই বিপদ!
ইসির দেয়া স্মার্ট কার্ড নিয়ে বিপদে পড়ছেন সাধারণ নাগরিকরা। ব্যাংক থেকে শুরু করে মোবাইল সিম কেনা পর্য্ন্ত সব যায়গায় স্মার্টকার্ড ভোগান্তি।
সংশ্লিষ্টরা বলছেন, স্মার্ট কার্ড ১০ ডিজিটের। আগের এনআইডি কার্ড নম্বর ১৭ ডিজিটের এবং কারো কারো ১৩ ডিজিটের। প্রায় ১০ কোটি নাগরিকের এমন কার্ড রয়েছে। কিন্তু এই ১০ ডিজিটের নম্বর সংবলিত স্মার্টকার্ডের তথ্যই সার্ভারের সঙ্গে মিলছে না। ফলে যারা সংশোধন করতে আসছেন, তাদের কোনো তথ্যই সংশ্লিষ্ট কর্মকর্তারা খুঁজে পাচ্ছেন না।
আবার যারা ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সেবা নিতে যাচ্ছেন, তারাও প্রশ্নের মুখোমুখি হচ্ছেন। এক্ষেত্রে ব্যাংক বা অন্য কোনো সেবাদাতা প্রতিষ্ঠানও স্মার্ট কার্ডের ১০ ডিজিটের নম্বর দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির এনআইডি তথ্য পাচ্ছে না।
নাগরিকদের স্মার্ট সেবা দেয়ার জন্য নির্বাচন কমিশন সারা দেশে প্রায় ৯ কোটি স্মার্ট কার্ড বিতরণ শুরু করছে। কিন্তু এ কার্ড নিয়ে সেবার পরিবর্তে উল্টো ভোগান্তিতে পড়ছেন নাগরিকরা।
রামনা ১৬ নাম্বার ওয়ার্ডের মুক্তাদি ভোটার হয়েছেন ২০১২ সালে। স্মার্ট কার্ড নিয়ে ‘সিস্টেম আপডেট’ না হওয়ায় ব্যাংক একাউন্ট খোলাসহ অনেক কাজই করতে পারছেন না তিনি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা রাজীব সম্পর্কে ৮টি অজানা তথ্য।

শরীরের হাড় ক্ষয় করে যে ৪ খাবার

করোনাভাইরাস: মৃত্যু ছাড়াল সাড়ে ৪ হাজার।