সরকারের সহযোগিতায় ঘুরে দাঁড়াচ্ছে যুবকরা: প্রধানমন্ত্রী।
অল সংবাদ ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,সরকারের বিভিন্ন সহযোগিতায় ঘুরে দাঁড়াচ্ছে যুবকরা। তারা যেন পরিবাব ও সমাজের বোঁঝা না হয় সেজন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন কর্মস্থলের ব্যবস্থা করা হচ্ছে। মঙ্গলবার বেলা ১২ টার দিকে যুব দিবসের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জঙ্গিবাদ ও মাদক থেকে দূরে থেকে মেধা এবং কর্মশক্তিকে কাজে লাগাতে যুবকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।ন্যাশনাল সার্ভিসে ৪০ শতাংশ শিক্ষিত বেকার নারী সুবিধা পাচ্ছে। যুবকদের প্রশিক্ষণ ভাতা ৪০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করার জন্য যুবমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এছাড়া যুবকদের স্বনির্ভর করতে বিভিন্ন প্রশিক্ষণ দেয় হচ্ছে। তারা যেন বিদেশ যাওয়ার ক্ষেত্রে প্রভাবিত না হয় সে ক্ষেত্রে কাজ করছে সরকার।
মন্তব্যসমূহ