শিশুর গাণিতিক দক্ষতা বাড়াতে মজার কিছু উপায়
অল সংবাদ নিউজ ডেস্ক:
অংক!!! ওফ! এই নাম শুনলে ছোটরা কেন, বড়রাও অনেক সময় ভয়ে সিটকে যায়। কেমন হয় এই গণিতের ভীতি যদি অল্প বয়সের মাঝেই দূর করা যায় আর মজার কিছু কাজের মাধ্যমে গণিত ও গাণিতিক বিভিন্ন বিষয়ে শিশুদের অংকের প্রতি আগ্রহী করে তোলা যায়? চলুন দেখা যাক, কি করে আপনার শিশুর গাণিতিক দক্ষতা বাড়াতে মজার মজার সব কৌশল কাজে লাগাতে পারেনঃ
বিন্দু মিলিয়ে বক্স তৈরি করা শিশুদের জন্য হয়ে উঠতে পারে মজার একটি খেলা। এই খেলার মাধ্যমে শিশু তাঁদের বিচার বুদ্ধি কাজে লাগাতে শিখবে।ফোনকল, ব্যাপারটা স্বাভাবিক মনে হচ্ছে না? এই সাধারণ ব্যাপারটিই আপনার শিশুকে সংখ্যা শেখাতে সাহায্য করতে পারে। একটি কাগজে কোন ফোন নাম্বার লিখে তা আপনার সন্তানকে বলুন ফোনে টাইপ করতে। এভাবে সে সহজেই সংখ্যা শিখতে পারবে।শিশুর খেলার উপকরণ হিসেবে রাখুন বিভিন্ন শেপের (যেমন ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত) খেলনা আর বিভিন্ন পাজল। এতে শিশু খুব দ্রুত এসব সম্পর্কে জ্ঞান আয়ত্ব করতে পারবে।আপনার শিশুর চারপাশে যা কিছু আছে সবকিছু গণনা করতে শুরু করুন, আপনার দেখাদেখি শিশুও এতে আকৃষ্ট হবে আর খুব দ্রুত গুনতে শিখবে।আপনার সন্তান থেকে রান্না বান্নার কাজে ছোটখাটো সাহায্য নিন। তাকে রেসিপি বুঝতে দিন, এতে মাপ ঝোঁপের ব্যপারে শিশু জ্ঞান বৃদ্ধি পাবে।
এভাবেই শিশুর গাণিতিক বিভিন্ন দিকের ব্যপারে সহজেই খেলাচ্ছলে আগ্রহ সৃষ্টি করতে পারবেন আর আপনার সন্তানও মজা করেই তা শিখবে।
মন্তব্যসমূহ