ভারতে বজ্রপাতে ৭৯ জনের মৃত্যু

অলসংবাদ নিউজ ডেস্ক:
ভারতের বিহার, ঝাড়খণ্ড এবং মধ্যপ্রদেশ রাজ্যে বজ্রপাতে অন্তত ৭৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
এর মধ্যে ৫৩ জন বিহারে, ১০ জন ঝাড়খণ্ডে এবং ১৬ জন মধ্যপ্রদেশে নিহত হয়েছে।
মঙ্গলবার বৃষ্টিপাতের মধ্যে মাঠে কাজ করার সময় বজ্রপাতে বেশির ভাগ মানুষের মৃত্যু হয় বলে জানিয়েছে বিবিসি।
বর্ষা মৌসুমে ভারতে বজ্রপাতে মানুষ মারা যাওয়ার ঘটনা প্রায়ই ঘটে। তবে একদিনে এত মানুষ বজ্রপাতে মারা যাওয়ার ঘটনা বিরল।
ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্যমতে, ২০০৫ সাল থেকে ভারতে প্রতিবছর বজ্রপাতে অন্তত ২ হাজার মানুষ মারা যাচ্ছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা রাজীব সম্পর্কে ৮টি অজানা তথ্য।

শরীরের হাড় ক্ষয় করে যে ৪ খাবার

করোনাভাইরাস: মৃত্যু ছাড়াল সাড়ে ৪ হাজার।