লাখ টাকার হেরোইনসহ যুবক আটক গোদাগাড়ীতে ৫০ লাখ টাকার হেরোইনসহ যুবক আটক।
অপরাধ-জগত ডেস্ক:
রাজশাহীর গোদাগাড়ী ডিগ্রী কলেজ গেট সংলগ্ন এলাকা থেকে ৫৮৫ গ্রাম হেরোইনসহ কাজেম (২৬) নামের এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫ এর সদস্যরা।
শনিবার (১৮ জুন) দুপুর দেড়টার দিকে তাকে আটক করা হয়।
কাজেম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর আলাতুলি গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
র্যাব -৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হেরোইন কেনাবেচার সময় র্যাবের রাজশাহী রেলওয়ে কলোনির একটি অপারেশন দল গোদাগাড়ী পৌরসভার জোত গোসাইদাস এলাকায় অভিযান চালায়। এ সময় ৫৮৫ গ্রাম হেরোইনসহ কাজেমকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা। জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাকে গোদাগাড়ী থানায় সোপর্দ করা হয়।
এ ব্যাপারে গোদাগাড়ী থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মন্তব্যসমূহ