পাকিস্তানের কাওয়ালি শিল্পী আমজাদ সাবরিকে গুলি করে হত্যা।

অপরাধ-জগত ডেস্ক: পাকিস্তানের প্রখ্যাত কাওয়ালি শিল্পী আমজাদ সাবরিকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির সংবাদমাধ্যমগুলো বিভিন্ন প্রতিবেদনে জানিয়েছে, বুধবার (২২ জুন) বিকেলে করাচির লিয়াকতবাদ এলাকায় দু’জন আততায়ী ৪৫ বছর বয়সী এই গায়কের গাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়ে।
দুর্বৃত্তকারীদের একটি গুলি সাবরির মাথায় লাগলে তিনি মারাত্মকভাবে আহত হন। তড়িঘড়ি তাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের ধারণা, পরিকল্পনা করেই আমজাদ সাবরিকে হত্যা করা হয়েছে। কিন্তু হামলাকারীদের উদ্দেশ্য এখনও অজানা। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শোক প্রকাশ করছেন ভক্ত ও অনুরাগীরা।
পুলিশের একজন মুখপাত্র ডন পত্রিকাকে বলেন, ‘দুই অজ্ঞাতনামা আরোহী আমজাদ সাবরির গাড়িতে পাঁচটি গুলি চালিয়েছে। এর মধ্যে একটি গুলি তার মাথায় লাগে। তখনই তার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। আমরা ওই এলাকা ঘেরাও করে রেখেছি। অপরাধীদের গ্রেফতারে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছি।’
পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় সংগীতশিল্পীদের মধ্যে আমজাদ সাবরি ছিলেন অন্যতম। দেশটির সুফি গানের শীর্ষস্থানীয় শিল্পী ভাবা হতো তাকে। তিনি ছিলেন প্রয়াত গুলাম ফরিদ সাবরির পুত্র এবং মকবুল সাবরির ভাতিজা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা রাজীব সম্পর্কে ৮টি অজানা তথ্য।

শরীরের হাড় ক্ষয় করে যে ৪ খাবার

করোনাভাইরাস: মৃত্যু ছাড়াল সাড়ে ৪ হাজার।