ঘরে ঘরে গিয়ে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়ঃ ডিএমপি কমিশনার।
মহানগর ডেস্ক:
ঈদে গ্রামের বাড়ি যাওয়ার আগে নিজের বাসার নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।সোমবার পুরান ঢাকার আজিমপুরে দুস্থদের মাঝে ঈদবস্ত্র বিতরণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশনার এ কথা বলেন।
তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় পুলিশের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে। সামর্থ্য অনুযায়ী চুরি, ডাকাতি, ছিনতাই, মলম পার্টির সদস্যসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। নগরবাসীর নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা ২৪ ঘণ্টা কাজ করছেন। যানজট নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশ সদস্যরা ইফতার করছেন রাস্তায় দাঁড়িয়ে।
ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে ডিএমপির পক্ষ থেকে গত রোববার ওয়ারী বিভাগে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ঈদের আগে পুলিশের ৮টি অপরাধ বিভাগ এভাবে এতিম ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হবে।
মন্তব্যসমূহ