তীব্র দাবদাহে ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়ছে দাবানল।

সারা-বিশ্ব ডেস্ক:
তীব্র দাবদাহের কারণে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একের পর এক শহরে ছড়িয়ে পড়ছে দাবানল।মঙ্গলবার, রাজ্যের আজুসা এবং ডুয়ার্টে শহরের পাহাড়ি এলাকায় সৃষ্ট দাবানলের কারণে সেখানকার ৭ শতাধিক বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
গত সোমবার শুরু হওয়া ওই দাবানলে পুড়ে গেছে ওই এলাকার প্রায় ১৮শ' একর জমি। এছাড়াও, আগুনে বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত হচ্ছে বিদ্যুৎ সরবরাহ। আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকলকর্মীরা।
এদিকে, রাজ্যের আরেক শহর পোট্রেরোর দাবানল দিনেও নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকল বাহিনী। প্রচণ্ড দাবদাহের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছেনা বলেও জানায় তারা। রোববার সৃষ্ট ওই দাবানলে এ পর্যন্ত পুড়ে গেছে প্রায় ১৫শ একর জমি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা রাজীব সম্পর্কে ৮টি অজানা তথ্য।

শরীরের হাড় ক্ষয় করে যে ৪ খাবার

করোনাভাইরাস: মৃত্যু ছাড়াল সাড়ে ৪ হাজার।