পেটের ভেতরে ইয়াবা গলে গিয়ে কিশোরের মৃত্যু।

সারা- প্রান্তর ডেস্ক:
পেটের ভেতরে বিশেষ কায়দায় ‘ইয়াবার চালান’ বহন করছিল টেকনাফের দিলদার আহমদ লালু (১৫)। কক্সবাজার শহরে চালান পৌঁছে দেওয়ার আগে পথিমধ্যে সে অসুস্থ হয়ে পড়ে। পরিস্থিতি বুঝে সটকে পড়ে সহযোগীরা। আর বাজারের কাছে দ্রুতই মৃত্যুর কোলে ঢোলে পড়ে লালু। পেটের ভেতরে ইয়াবা গলে গিয়ে বিষক্রিয়া তৈরি হয় এবং তাতেই তার মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের মত। ঘটনাটি শনিবার বিকেলের উখিয়া শফির বিল বাজারের। এ মৃত্যুর ব্যাপারে চিকিৎসকদের তাৎক্ষণিক অভিমত পাওয়া যায়নি।
সূত্র জানিয়েছে, দিলদার আহমদ লালু স্থানীয় হ্নীলা পুরান বাজারের প্রতিবন্ধী ফরিদ আলমের ছেলে। শনিবার সে আলী আকবর পাড়ার গুরা মিয়ার ছেলে নুরুল আলমের সঙ্গে ইয়াবার চালান নিয়ে কক্সবাজার যাচ্ছিল। লালু বিশেষ কায়দায় পেটের ভেতরে ইয়াবা বহন করছিল। বিকেলে তারা ইনানীর শফির বিল বাজারে পৌঁছায়। এ সময় পেটের ভেতরে ইয়াবার প্রতিক্রিয়ায় ছটফট করতে থাকে লালু। তাকে ফেলে রেখে পালিয়ে যায় সঙ্গী নুরুল। বাজারের এক দোকানি অসুস্থ কিশোরকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলেও কিছুক্ষণের মধ্যেই লালু মৃত্যুর কোলে ঢলে পড়ে। কিশোরের পকেটে থাকা মোবাইল ফোন থেকে কল দেওয়া হলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারে।
স্থানীয় পুলিশ ফাঁড়ির সদস্যরা পরে লালুর লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। সেখান থেকে লাশ গ্রহণের পর পরিবারের সদস্যরা গতকাল রবিবার বিকেলে নিজ গ্রামে তার লাশ দাফন করে। ইয়াবা ‘বিস্ফোরণে’ মৃত্যুর এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।
টেকনাফ মডেল থানার এসআই কাঞ্চন কান্তি বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে কেউ এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়নি।’

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা রাজীব সম্পর্কে ৮টি অজানা তথ্য।

শরীরের হাড় ক্ষয় করে যে ৪ খাবার

করোনাভাইরাস: মৃত্যু ছাড়াল সাড়ে ৪ হাজার।