দেশের স্বার্থ জলাঞ্জলি দিলে ক্ষমতা দীর্ঘস্থায়ী হবে না।
রাজনীতি ডেস্ক :
বর্তমান সরকারকে উদ্দেশ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘দেশের স্বার্থ জলাঞ্জলি দিলে ক্ষমতা দীর্ঘস্থায়ী হবে না। বৃহস্পতিবার (২২ জুন) জাতীয় প্রেস ক্লাবে ঐতিহাসিক পলাশী ট্রাজেডির ২৫৯তম বার্ষিকী উপলক্ষে জাতীয় স্মরণ মঞ্চ আয়োজিত পলাশীর শিক্ষা আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন বর্তমান সরকার ট্রানজিটের নামে ভারতকে করিডোর দিচ্ছে। দেশের মানুষের পেটে ভাত নেই। অথচ সরকার ভদ্রতা দেখান ভারতের সাথে।
নেতাকর্মীদের উদ্দেশ করে গয়েশ্বর বলেন, সর্বহারাদের যেমন হারানোর ভয় নেই তেমনি আমাদেরও কোনো হারানোর ভয় নেই। তাই আসুন, আমরা সবাই সব ধরনের ভেদাভেদ ভুলে আগামী দিনের আন্দোলনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হই। আয়োজক সংগঠনের আহ্ববায়ক প্রকৌশলী আ হ ম মনিরুজ্জামান দেওয়ান মানিকের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশের) সভাপতি কবি আব্দুল হাই শিকদার, যুবদলের যুগ্ম-সম্পাদক আলী আকবার হাওলাদার চুন্নু, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
মন্তব্যসমূহ