পদ্মা সেতুর ৩৫ শতাংশ কাজ সম্পন্ন-ওবায়দুল কাদের।
সারা- প্রান্তর ডেস্ক:
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন- পদ্মা সেতুর ১৪ নাম্বার পাইলিংয়ের কাজ শেষ হয়েছে। এ পর্যন্ত পদ্মা সেতুর ৩৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। চলতি বর্ষাতে পদ্মা সেতুর কাজের কোন বিঘ্ন ঘটবে না।
বুধবার দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার নীমতলা এলাকায় বিআরটিএ’র মোবাইল কোর্ট পরিদর্শনকালে মন্ত্রী এ সব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন- তরুন রাজনৈতিক কর্মীরা মহাসড়কে আইন-অমান্য করে বেশী। তারা পুলিশের নির্দেশনা মানতে চায়না। আবার বিভিন্ন সময়ে দেখা যায় নেতাদের গাড়ী বহরের সামনে ৫০-৬০ টি মোটর সাইকেল থাকে। আর প্রত্যেক মোটর সাইকেলে ৩ জনকে আরোহী থাকেন। তবে সে যেই হোক না কেন-তার আইন অমান্য করার কোন অধিকার নেই।
এ সময় মন্ত্রী বলেন- একটি মোটর সাইকেলে একত্রে ৩ জন উঠবেন না। মোটর সাইকেল চালকদের দুর্ঘটনা এড়াতে অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন শ্রীনগর সাকেল এ এসপি সামসুজ্জামান বাবু, বিআরটিএ এর নির্বাহী ম্যাজিষ্টেট আবুল বাসার, সিরাজ দিখান থানার ওসি ইয়ারদৈাস হাসান।
উল্লেখ্য, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসড়কে মোবাইল কোর্ট চলাকালে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১১ টি মামলা দায়ের করে। এছাড়া বিভিন্ন যানবাহনকে সাড়ে ১০ হাজার টাকা জরিমানা করে।
মন্তব্যসমূহ