মেসির মাইনে কত?
খেলা ধুলা ডেস্ক:
আজ ২৮ হলেন বর্তমান ফুটবল বিশ্বের 'যুবরাজ'। লিওনেল আন্দ্রে লিও মেসি। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার তারকা স্ট্রাইকার। চে গুয়েভারার জন্ম ভিটে রোসারিওতেই জন্ম বর্তমান সময়ের ফুটবলের নবজাগরণের 'বিপ্লবী' মেসির। ১৪ জুন ৮৮ তম জন্মদিন ছিল চে গুয়েভারার। ২৪ জুন, সারা বিশ্ব মেসির জন্মদিনের সেলিব্রশনে উন্মাদ। জন্মদিনে দেখে নিন এমন এক ভিডিও, যা আপনাকে আবেগে ভাসিয়ে দেবে-
এবার বলুন তো, এই তারকা ফুটবলার বার্ষিক মাইনে কত? ১৮০ কোটি (ভারতীয় মুদ্রা)। ইউরোর হিসেবে মেসির মাইনে ৩৬ মিলিয়ন ইউরো। ১ মিলিয়ন ইউরো ভারতীয় মুদ্রায় ৫ কোটি টাকার সমান। সুতরাং ৩৬ মিলিয়ন ইউরো ভারতীয় মুদ্রায় ১৮০ কোটির সমান।
মন্তব্যসমূহ