তিতুমীর কলেজের ছাত্রদল সভাপতি-সেক্রেটারিসহ আটক ৫।
রাজনীতি ডেস্ক:
গোপন সংবাদের ভিত্তিতে সাতটি ককটেলসহ তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি ও সেক্রেটারিসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকেল পৌনে ৫টার দিকে বনানী ২০ নং ওয়ার্ডের কমিশনারের কার্যালয়ের গলি থেকে তাদের আটক করা হয়।
আটক পাঁচ ছাত্রদল নেতা হলেন- কলেজ ছাত্রদলের সভাপতি তসলিম হাসান মাসুম, সাধারণ সম্পাদক আমিনুল হক হিমেল, সিনিয়র সহ-সভাপতি নূরে আলম রাসেল, সদস্য মাসুদ রানা ও সাইফুল।
বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন জানান, আটক পাঁচ ছাত্রদল নেতার কাছ থেকে সাতটি ককটেল ও তিনটি মোটর সাইকেল জব্দ করা হয়।
প্রতীকী ছবি
মন্তব্যসমূহ