পোস্টগুলি

আসছে পিতৃত্বকালীন ছুটি।

ছবি
বিড‌ি অল সংবাদ ড‌েস্কঃ আমাদের প্রতিদিন ডেস্ক:: মাতৃত্বকালীনের মতো সরকারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য আসছে পিতৃত্বকালীন ছুটি। এনিয়ে সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, সরকারি কর্মচারিরা যাতে স্বচ্ছন্দে জীবনযাপন করতে পারেন। এজন্য সরকার বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ছে। ভবিষ্যতে মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি পিতৃত্বকালীন ছুটিও দেওয়া যায় কিনা সে বিষয়টি ভেবে দেখা হবে। তিনি আরো বলেন, সন্তান ধারণ ও লালন-পালনের জন্য নারী কর্মীরা বেতন-ভাতাসহ বর্তমানে ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি পেয়ে থাকেন। মায়েদের মতো বাবারাও ছয় মাস না হলেও ১৫ দিন বা এক মাসের পিতৃত্বকালীন ছুটি চেয়ে বিভিন্নভাবে আবেদন-নিবেদন করে আসছিলেন। এরই মধ্যে সরকারি কর্মীদের দেখভালের দায়িত্বে থাকা জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে এ প্রতিশ্রুতি এলো। সাভারে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নবনির্মিত ‘ভিশন গার্ডেন’র উদ্বোধন এবং বিভিন্ন কোর্সে প্রশিক্ষণরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে রোববার (২৯ ডিসেম্বর) প্রধান অতিথির বক্তব্যে প্রদানকালে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের তিনি এ সুসংবাদ ...

সাবধান ২০২০ সালে তারিখ লিখতে

ছবি
নতুন আশা ও সম্ভাবনা নিয়ে দুয়ারে দাঁড়িয়ে ২০২০ সাল। নতুন বছরে পৃথিবীবাসির জন্য অপেক্ষা করে আছে নতুন নতুন অনেক কিছু। আর একদিন বাদে তারিখে সালটাও পাল্টে যাবে। তারিখ লেখার ক্ষেত্রে এ কটু সাবধানতা অবলম্বন করতে হবে সবাইকে। তারিখ লেখার সময় আমরা সাধারণত বছেরের শেষ সংখ্যা লিখতেই অভ্যস্ত। যেমন ২০১৯ সালে আমরা সালের জায়গায় শুধু ১৯ লিখেছি। কিন্তু আগামী বছর এটা করা যাবে না। এতে প্রতারকরা সেখানে অন্য কোনো সংখ্যা লিখে জালিয়াতি করতেই পারে। এ বিষয়ে সতর্ক করতে একটি বার্তা ভাইরাল হয়েছে হোয়াটসঅ্যাপ, ফেসবুকে। বার্তায় বলা হয়েছে, ২০২০ সালের তারিখ লেখার সময় আমাদের সম্পূর্ণ ফরম্যাটে লেখা উচিত। যেমন ৩১/০১/২০২০ এভাবে লিখুন। কখনোই ৩১/০১/২০ লিখবেন না। কারণ, যে কেউ এটিকে ৩১/০১/২০০০ বা ৩১/০১/২০১৯ বা যে কোনও বছরের মধ্যে তার সুবিধার্থে পরিবর্তন করতে পারে। এতে করে আইনি জটিলতার সৃষ্টি করতে পারে। এ সমস্যাটি কেবল এই ২০২০ বছরই বহাল থাকবে। তাই এ সম্পর্কে সতর্ক ও সচেতন হতে হবে। কোনও ডকুমেন্ট পাওয়ার সময় সাল শুধু ২০ লিখবেন না এবং সাল শুধু ২০ লেখা গ্রহণও করবেন না।

দেশে চালু হলো ফ্রি ইন্টারনেট সেবা

ছবি
বাংলাদেশেঅল প্রযুক্তি ড‌েস্কঃ  চালু হলো ফ্রি ইন্টারনেট সুবিধা। ফেসবুকসহ বিনামূল্যে ইন্টারনেট সেবা ইন্টারনেট ডট অর্গের মাধ্যমে বেশকিছু ওয়েবসাইট ব্রাউজ করার এ সুবিধা মিলবে। মোবাইল অপারেটর রবির মাধ্যমে গতকাল থেকে এ সুবিধা চালু করা হয়েছে। বেলা ১১টায় রাজধানীর একটি হোটেলে এই কার্যক্রম উদ্বোধন করেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে ফেসবুক এবং রবির উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে এর আওতায় জাতীয় তথ্য বাতায়ন, ফেসবুক, উইকিপিডিয়া এবং বেশকিছু সংবাদপত্রের ওয়েবসাইট বিনামূল্যে ভিজিট করার ব্যবস্থা থাকছে। পরবর্তীতে এই সুবিধায় আসবে আরও বেশকিছু ওয়েব সাইট। স্মার্টফোন ব্যবহারকারীরা এই সুবিধা পাওয়ার জন্য ‘ইন্টারনেট ডট অর্গ’ অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। এছাড়া ডেস্কটপ ব্যবহারকারীরা ‘ইন্টারনেট ডট অর্গ’ থেকে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা নিতে পারবেন। বিনামূল্যের ইন্টারনেটে যুক্ত হওয়া ওয়েবসাইটগুলোর মধ্যে রয়েছে- ফেইসবুক, ইএসপিএন ক্রিকইনফো, প্রথম আলো, বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম, তথ্যপ্রযুক্তি বিভাগ, সন্ধান, সোশ্যাল ব্লাড, প্রধানমন্ত্রীর কার্যালয়...

হারিয়েছে-গাইবান্ধার এই নারী ৪ দিন ধরে নিখোঁজ, কেউ সন্ধান পেলে জানান

ছবি
অল সংবাদ ড‌েস্কঃ ২৫ ডিসেম্বর থেকে হারিয়েছেন এই নারী। তার সন্ধান পেলে নিম্নের ঠিকানায় যোগাযোগে করুন। নাম: তুলশি রানী দেব। তার বয়স আনুমানিক (৫০), গায়ের রং: ফরসা। পরনে ছিলো নীল রঙের চাদর। তার উচ্চতা ৪ ফিট। বাসা হতে বেরিয়ে যাওয়া সময় আনুমানিক সময় ১:৩০ মিনিট, তারিখ: ২৫/১২/২০১৯ ইং। স্বামী নাম: শ্রী মনিন্দ্র নারায়ন দেব। ঠিকানা: মাষ্টার পাড়া, ১/১ জিক জ্যাক রোড পানি ট্যাংকি সংলগ্ন। প্রয়োজনে মোবাইল নাম্বার ০১৭১৮২১৩৫৩০ বা ০১৭১৭৬৮০৩৩২  

ফরজ গোসল করা অসম্ভব হলে করণীয়।

ছবি
অল ধর্ম ড‌েস্কঃ পবিত্রতা অর্জনের মাধ্যম হচ্ছে পানি। যা আল্লাহ তাআলা পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করে রেখেছেন। তারপরও অবস্থার আলোকে যদি পানি না পাওয়া যায় বা বান্দা অসুস্থ হয়ে পানি ব্যবহারে একেবারে অপারগ হয়, সে সময়ে সে গোসলের পরিবর্তে তায়াম্মুম করবে। এ মর্মে আল্লাহ তাআলা বলেন, وَإِن كُنتُم مَّرْضَى أَوْ عَلَى سَفَرٍ أَوْ جَاءَ أَحَدٌ مِّنكُم مِّنَ الْغَائِطِ أَوْ لَامَسْتُمُ النِّسَاءَ فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا فَامْسَحُوا بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُم مِّنْهُ مَا يُرِيدُ اللَّـهُ لِيَجْعَلَ عَلَيْكُم مِّنْ حَرَجٍ وَلَـكِن يُرِيدُ لِيُطَهِّرَكُمْ وَلِيُتِمَّ نِعْمَتَهُ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ যদি তোমরা রুগ্ন হও, অথবা সফরে থাক অথবা তোমাদের কেউ প্রসাব-পায়খানা সেরে আসে অথবা তোমরা স্ত্রীদের সাথে সহবাস কর, অতঃপর পানি না পাও, তবে তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নাও। আল্লাহ তোমাদেরকে অসুবিধায় ফেলতে চান না; কিন্তু তোমাদেরকে পবিত্র রাখতে চান এবং তোমাদের প্রতি স্বীয় নেয়ামত পূর্ণ করতে চান-যাতে তোমরা কৃতজ্ঞাতা প্রকাশ কর।।(সূরা মায়েদা ০৬) উল্লেখ...

পেনশন নিয়ে বিরাট সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

ছবি
অল সংবাদ ড‌েস্কঃ অবসরে যাওয়া সরকারি চাকরিজীবীদের সুখবর দিয়েছে সরকার। এখন থেকে অবসরে যাওয়ার পর সরকারি চাকরিজীবীরা পেনশন শতভাগ সমর্পন করা বা তুলে নিলেও মৃত্যুর পর বিধবা স্ত্রী, বিপত্মীক স্বামী ও কোনো প্রতিবন্ধী সন্তান থাকলে তারা সেই পেনশনের সুবিধা পাবেন। সম্প্রতি অর্থমন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, অর্থ বিভাগের ২০১৮ সালের ৮ অক্টোবরের প্রজ্ঞাপন মোতাবেক শতভাগ পেনশন সমর্পণকারী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর পেনশন পুনঃস্থাপিত হয়ে থাকলে তার মৃত্যুর পর বিধবা স্ত্রী বা বিপত্মীক স্বামী ও প্রতিবন্ধী সন্তান (যদি থাকে) পুনঃস্থাপিত পেনশন সুবিধা প্রাপ্য হবেন। এছাড়া তাদের চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা প্রাপ্যতার বিষয়ে অর্থ বিভাগের ২০১৭ সালের ৩ আগস্টের প্রজ্ঞাপন অনুসরণীয় হবে। গত বছরের ৮ অক্টোবরের অর্থ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, শতভাগ পেনশন সমর্পণকারী অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে অবসর গ্রহণের তারিখ থেকে ১৫ বছর অতিক্রান্তের পর তাদের পেনশন পুনঃস্থাপন করা হবে। প্রচলিত পদ্ধতি ও নিয়ম অনুসরণ করে শতভাগ পেনশন সমর্পণকারীদের ন...

হাই স্পিড ইন্টারনেটের জন্য খরচ প্রচুর? সস্তার আকর্ষণীয় প্ল্যান আনল জিও ফাইবার

ছবি
অল ডিজিটাল ডেস্ক:  বাড়িতে বসে ভিডিও গেম খেলা কিংবা অনলাইনে সিনেমা দেখার জন্য দরকার হাই স্পিড ইন্টারনেট। কিন্তু যে কানেশকন যত হাই স্পিড ডাউনলোড পরিষেবা দেয়, সে তত বেশি গ্রাহকের গাঁটের কড়ি খসায়। অগত্যা মাসের শেষে আপনাকে মোটা অঙ্কের অর্থ গুনতে হয়। অথচ প্ল্যানের শেষদিকে ডাউনলোড স্পিডও ডাউন একেবারে হয়ে যায়। এবার সে সমস্যায় ইতি ঘটতে পারে। কারণ এবার গ্রাহকদের সুবিধার্থে আকর্ষণীয় সস্তার প্ল্যান নিয়ে হাজির জিও ফাইবার। ১৯৯ টাকার সাপ্তাহিক অ্যাড অন প্ল্যানের কথা ঘোষণা করেছে রিলায়েন্স জিও। প্ল্যানটির পোশাকি নাম FTTX উইকলি প্ল্যান-পিভি। অর্থাৎ সময়ের আগেই যদি আপনার প্ল্যানটির ডেটা শেষ হয়ে যায় এবং হাই স্পিড ইন্টারনেট থেকে বঞ্চিত হন, তবে এই প্রি পেড অ্যাড-অন প্ল্যান দিয়ে রিচার্জ করে ফেলুন। তাহলেই আপনার জীবনে থুড়ি ডিভাইসে ফিরে আসবে হাই স্পিড ইন্টারনেট পরিষেবা। জিও ফাইবারের ৬৯৯ টাকা থেকে ৮,৪৯৯ টাকার যে সমস্ত প্রি পেড প্ল্যান রয়েছে, সেই সবগুলির সঙ্গেই ব্যবহার করা যাবে অ্যাড-অন প্ল্যানটি। জিওর সাধারণ প্ল্যানে আনলিমিটেড ভয়েস, ডেটা-সহ যে সমস্ত অফার গ্রাহকরা পান, এই নয়া প্ল্যানেও পাবেন। তা...