পোস্টগুলি

পেনশন নিয়ে বিরাট সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

ছবি
অল সংবাদ ড‌েস্কঃ অবসরে যাওয়া সরকারি চাকরিজীবীদের সুখবর দিয়েছে সরকার। এখন থেকে অবসরে যাওয়ার পর সরকারি চাকরিজীবীরা পেনশন শতভাগ সমর্পন করা বা তুলে নিলেও মৃত্যুর পর বিধবা স্ত্রী, বিপত্মীক স্বামী ও কোনো প্রতিবন্ধী সন্তান থাকলে তারা সেই পেনশনের সুবিধা পাবেন। সম্প্রতি অর্থমন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, অর্থ বিভাগের ২০১৮ সালের ৮ অক্টোবরের প্রজ্ঞাপন মোতাবেক শতভাগ পেনশন সমর্পণকারী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর পেনশন পুনঃস্থাপিত হয়ে থাকলে তার মৃত্যুর পর বিধবা স্ত্রী বা বিপত্মীক স্বামী ও প্রতিবন্ধী সন্তান (যদি থাকে) পুনঃস্থাপিত পেনশন সুবিধা প্রাপ্য হবেন। এছাড়া তাদের চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা প্রাপ্যতার বিষয়ে অর্থ বিভাগের ২০১৭ সালের ৩ আগস্টের প্রজ্ঞাপন অনুসরণীয় হবে। গত বছরের ৮ অক্টোবরের অর্থ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, শতভাগ পেনশন সমর্পণকারী অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে অবসর গ্রহণের তারিখ থেকে ১৫ বছর অতিক্রান্তের পর তাদের পেনশন পুনঃস্থাপন করা হবে। প্রচলিত পদ্ধতি ও নিয়ম অনুসরণ করে শতভাগ পেনশন সমর্পণকারীদের ন...

হাই স্পিড ইন্টারনেটের জন্য খরচ প্রচুর? সস্তার আকর্ষণীয় প্ল্যান আনল জিও ফাইবার

ছবি
অল ডিজিটাল ডেস্ক:  বাড়িতে বসে ভিডিও গেম খেলা কিংবা অনলাইনে সিনেমা দেখার জন্য দরকার হাই স্পিড ইন্টারনেট। কিন্তু যে কানেশকন যত হাই স্পিড ডাউনলোড পরিষেবা দেয়, সে তত বেশি গ্রাহকের গাঁটের কড়ি খসায়। অগত্যা মাসের শেষে আপনাকে মোটা অঙ্কের অর্থ গুনতে হয়। অথচ প্ল্যানের শেষদিকে ডাউনলোড স্পিডও ডাউন একেবারে হয়ে যায়। এবার সে সমস্যায় ইতি ঘটতে পারে। কারণ এবার গ্রাহকদের সুবিধার্থে আকর্ষণীয় সস্তার প্ল্যান নিয়ে হাজির জিও ফাইবার। ১৯৯ টাকার সাপ্তাহিক অ্যাড অন প্ল্যানের কথা ঘোষণা করেছে রিলায়েন্স জিও। প্ল্যানটির পোশাকি নাম FTTX উইকলি প্ল্যান-পিভি। অর্থাৎ সময়ের আগেই যদি আপনার প্ল্যানটির ডেটা শেষ হয়ে যায় এবং হাই স্পিড ইন্টারনেট থেকে বঞ্চিত হন, তবে এই প্রি পেড অ্যাড-অন প্ল্যান দিয়ে রিচার্জ করে ফেলুন। তাহলেই আপনার জীবনে থুড়ি ডিভাইসে ফিরে আসবে হাই স্পিড ইন্টারনেট পরিষেবা। জিও ফাইবারের ৬৯৯ টাকা থেকে ৮,৪৯৯ টাকার যে সমস্ত প্রি পেড প্ল্যান রয়েছে, সেই সবগুলির সঙ্গেই ব্যবহার করা যাবে অ্যাড-অন প্ল্যানটি। জিওর সাধারণ প্ল্যানে আনলিমিটেড ভয়েস, ডেটা-সহ যে সমস্ত অফার গ্রাহকরা পান, এই নয়া প্ল্যানেও পাবেন। তা...

সড়ক আইন প্রয়োগে বাড়াবাড়ি না করতে নির্দেশ মন্ত্রীর

ছবি
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিড‌ি অল সংবাদ ড‌েস্কঃ নতুন সড়ক পরিবহন আইন প্রয়োগে কোনো প্রকার বাড়াবাড়ি না হয় সে ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (১৮ নভেম্বর) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেতুমন্ত্রী একথা বলেন। পরিবহন মালিক-শ্রমিকদের নতুন আইন মেনে চলার অনুরোধ জানিয়ে মন্ত্রী কোনো প্রকার ধর্মঘট, বন্ধ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা শুরু হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।

ধাপে ধাপে জরিমানা নেবে ট্রাফিক পুলিশ

ছবি
‌বিড‌ি অল সংবাদ ড‌েস্কঃ সবকিছু ঠিক থাকলে নভেম্বরের মাঝামাঝি থেকে ট্রাফিক আইন অমান্যে নতুন ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’তে মামলা দেবে পুলিশ। ইতোমধ্যে মামলা দেয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ দেয়া হয়েছে সার্জেন্ট ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের। ট্রাফিক বিভাগের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বর্তমানে ট্রাফিক সার্জেন্টরা সব ধরনের মামলা দেয়ার কার্যক্রম বন্ধ রেখেছেন। নভেম্বরের তৃতীয় সপ্তাহে নতুন আইনের মাধ্যমে মামলা দেয়া হবে। তবে এখন কাগজে লিখে মামলা দেয়া হবে। ইতোমধ্যে কাগজে মামলা দেয়ার ফরম তৈরি করেছে ট্রাফিক বিভাগ। নতুন এই ফরমে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, অভিযুক্তের নাম, স্থায়ী ঠিকানা এবং মোবাইল নম্বর থাকবে। এছাড়া অপরাধ সংগঠনের সাক্ষীর নাম, ঠিকানা ও মোবাইল নম্বর থাকবে। এই ফরমে ৯ ধরনের অপরাধের জরিমানার পরিমাণ (সাময়িকভাবে) উল্লেখ করা হয়েছে। ফরমে আইনের ধারা ৬৬ অমান্য করলে প্রথমবার পাঁচ হাজার এবং দ্বিতীয়বার ১০ হাজার টাকার জরিমানা দেয়ার ঘর রাখা হয়েছে। এই ধারাটি ড্রাইভিং লাইন্সেন্স না থাকা, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ব্যবহার, ভিন্ন শ্রেণির লাইসেন্স ও ‘পেশাদার’ লাইসেন্স না নিয়ে গণপরিব...

সড়ক পরিবহন আইন কার্যকরে মোবাইল কোর্ট আইন সংশোধন

ছবি
বিড‌ি অল সংবাদ ড‌েস্কঃ সড়ক পরিবহন আইন কার্যকরে মোবাইল কোর্ট আইনের তফসিলে সংশোধন আনা হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আইন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপন এ কথা জানানো হয়। A স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই সংশোধন গত ১ নভেম্বর থেকে কার্যকর ধরা হবে। A এতে বলা হয়েছে, মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ১৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে এই সংশোধন আনা হয়েছে।

বিকাশের মাধ্যমে আয়কর দেয়া এখন আরো সহজ

ছবি
অল প্রযুক্তি ড‌েস্কঃ এখন থেকে আরো সহজে যেকোন সময় যেকোন স্থান থেকে বিকাশের মাধ্যমে আয়কর পরিশোধ করা যাবে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআu র) ই-পেমেন্ট পোর্টালে গিয়ে বিকাশ পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে আয়কর পরিশোধ সেবা নিতে পারবেন গ্রাহক। এছাড়াও বিকাশ অ্যাপ এর হোম স্ক্রিনের সাজেশন বক্সে এনবিআর লোগো থাকবে, যেখানে ক্লিক করলেই গ্রাহক সরাসরি আয়কর পেমেন্ট গেটওয়ে পেজে চলে যেতে পারবেন। ১৪ থেকে ২০ নভেম্বর পর্যন্ত ঢাকার বেইলী রোডের অফিসার্স ক্লাবসহ সারাদেশে এনবিআর কর্তৃক আয়োজিত আয়কর মেলাতেও সহজেই বিকাশের মাধ্যমে আয়কর পরিশোধ করা যাবে। ঝামেলা এড়িয়ে অনলাইনে আয়কর পরিশোধ করতে www.nbrepayment.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। অনলাইন আয়কর সেবা প্রদানে যারা নিবন্ধন করেছেন বা নিবন্ধন করেননি উভয় গ্রাহকই এখান থেকে আয়কর পরিশোধ করতে পারবেন। যাদের রেজিস্ট্রশন করা আছে তারা সাইন-ইন করে “পে ইনকাম ট্যাক্স” থেকে “ট্যাক্স” অপশন চেপে পরবর্তী পাতায় টিআইএন নম্বর দিলে পাশেই “ভেরিফাই টিআইএন” দেখতে পাবেন। ভেরিফিকেশন হয়ে গেলে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট বাটন চাপলে “পেমেন্ট মেথড” পাওয়া যাবে। এখানে মোবাইল পেমেন্ট অপশন থে...

কোন বয়সের মেয়েরা কে কি কী চায়?

ছবি
অল লাইফ স্টইল ড‌েস্কঃ মেয়েরা কী চায়? এ প্রশ্ন চিরন্তন। এর উত্তর সম্ভবত বিধাতাও জানেন না! তবুও এগিয়ে এসেছেন মনোবিজ্ঞানীরা, তাদের গবেষণায় উঠে এসেছে এমনি ১২টি বিষয় যা নারীরা পছন্দ করে এবং তাদের সঙ্গীর কাছ থেকে আশা করে। ১. সংবেদনশীলতা: সংবেদনশীল পুরুষ সবসময়ই মেয়েদের পছন্দের শীর্ষে। বিশেষ করে বিপর্যয় বা দুঃখের সময়ে সংবেদনশীলতা প্রকাশ করে খুব সহজেই তাদের কাছে পৌঁছা যায়। যেমন: কান্নার সময় টিস্যু পেপার এগিয়ে দেয়া, একটুখানি পাশে বসা কিংবা মাথায় হাত বুলিয়ে দেয়া, হাতে আলতো চাপ দেয়া ইত্যাদি ছোটছোট কাজও অনেক চমকপ্রদ ফল বয়ে আনতে পারে। ২. সৌজন্য বোধ: আদিকাল থেকেই পুরুষের সৌজন্য বোধ নারীকে আকৃষ্ট করে। মনোবিজ্ঞানীদের মতে, নারীরা কায়িক ভাবে যথেষ্ট সক্ষম, যেমন: একটি চেয়ার টেনে বসা কিংবা দরজা ঠেলে ভেতরে ঢোকা ইত্যাদি কাজ তারা অনায়াসেই করতে পারে তবে সৌজন্য প্রকাশ করে তার জন্য এ কাজগুলো কেউ করলে সেটি তার ভালোলাগার স্থানে যথেষ্ট নাড়া দেয়। এছাড়া সম্পর্কের শুরুতে কিংবা রোমান্সের বেলায় পুরুষের অগ্রবর্তী ভূমিকাই নারীরা প্রত্যাশা করে। ৩. পোশাক পরিচ্ছদ: স্টাইল সময়ের সঙ্গে পাল্টায় কিন্তু একজন পুরুষ...