পোস্টগুলি

সড়ক আইন প্রয়োগে বাড়াবাড়ি না করতে নির্দেশ মন্ত্রীর

ছবি
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিড‌ি অল সংবাদ ড‌েস্কঃ নতুন সড়ক পরিবহন আইন প্রয়োগে কোনো প্রকার বাড়াবাড়ি না হয় সে ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (১৮ নভেম্বর) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেতুমন্ত্রী একথা বলেন। পরিবহন মালিক-শ্রমিকদের নতুন আইন মেনে চলার অনুরোধ জানিয়ে মন্ত্রী কোনো প্রকার ধর্মঘট, বন্ধ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা শুরু হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।

ধাপে ধাপে জরিমানা নেবে ট্রাফিক পুলিশ

ছবি
‌বিড‌ি অল সংবাদ ড‌েস্কঃ সবকিছু ঠিক থাকলে নভেম্বরের মাঝামাঝি থেকে ট্রাফিক আইন অমান্যে নতুন ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’তে মামলা দেবে পুলিশ। ইতোমধ্যে মামলা দেয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ দেয়া হয়েছে সার্জেন্ট ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের। ট্রাফিক বিভাগের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বর্তমানে ট্রাফিক সার্জেন্টরা সব ধরনের মামলা দেয়ার কার্যক্রম বন্ধ রেখেছেন। নভেম্বরের তৃতীয় সপ্তাহে নতুন আইনের মাধ্যমে মামলা দেয়া হবে। তবে এখন কাগজে লিখে মামলা দেয়া হবে। ইতোমধ্যে কাগজে মামলা দেয়ার ফরম তৈরি করেছে ট্রাফিক বিভাগ। নতুন এই ফরমে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, অভিযুক্তের নাম, স্থায়ী ঠিকানা এবং মোবাইল নম্বর থাকবে। এছাড়া অপরাধ সংগঠনের সাক্ষীর নাম, ঠিকানা ও মোবাইল নম্বর থাকবে। এই ফরমে ৯ ধরনের অপরাধের জরিমানার পরিমাণ (সাময়িকভাবে) উল্লেখ করা হয়েছে। ফরমে আইনের ধারা ৬৬ অমান্য করলে প্রথমবার পাঁচ হাজার এবং দ্বিতীয়বার ১০ হাজার টাকার জরিমানা দেয়ার ঘর রাখা হয়েছে। এই ধারাটি ড্রাইভিং লাইন্সেন্স না থাকা, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ব্যবহার, ভিন্ন শ্রেণির লাইসেন্স ও ‘পেশাদার’ লাইসেন্স না নিয়ে গণপরিব...

সড়ক পরিবহন আইন কার্যকরে মোবাইল কোর্ট আইন সংশোধন

ছবি
বিড‌ি অল সংবাদ ড‌েস্কঃ সড়ক পরিবহন আইন কার্যকরে মোবাইল কোর্ট আইনের তফসিলে সংশোধন আনা হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আইন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপন এ কথা জানানো হয়। A স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই সংশোধন গত ১ নভেম্বর থেকে কার্যকর ধরা হবে। A এতে বলা হয়েছে, মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ১৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে এই সংশোধন আনা হয়েছে।

বিকাশের মাধ্যমে আয়কর দেয়া এখন আরো সহজ

ছবি
অল প্রযুক্তি ড‌েস্কঃ এখন থেকে আরো সহজে যেকোন সময় যেকোন স্থান থেকে বিকাশের মাধ্যমে আয়কর পরিশোধ করা যাবে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআu র) ই-পেমেন্ট পোর্টালে গিয়ে বিকাশ পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে আয়কর পরিশোধ সেবা নিতে পারবেন গ্রাহক। এছাড়াও বিকাশ অ্যাপ এর হোম স্ক্রিনের সাজেশন বক্সে এনবিআর লোগো থাকবে, যেখানে ক্লিক করলেই গ্রাহক সরাসরি আয়কর পেমেন্ট গেটওয়ে পেজে চলে যেতে পারবেন। ১৪ থেকে ২০ নভেম্বর পর্যন্ত ঢাকার বেইলী রোডের অফিসার্স ক্লাবসহ সারাদেশে এনবিআর কর্তৃক আয়োজিত আয়কর মেলাতেও সহজেই বিকাশের মাধ্যমে আয়কর পরিশোধ করা যাবে। ঝামেলা এড়িয়ে অনলাইনে আয়কর পরিশোধ করতে www.nbrepayment.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। অনলাইন আয়কর সেবা প্রদানে যারা নিবন্ধন করেছেন বা নিবন্ধন করেননি উভয় গ্রাহকই এখান থেকে আয়কর পরিশোধ করতে পারবেন। যাদের রেজিস্ট্রশন করা আছে তারা সাইন-ইন করে “পে ইনকাম ট্যাক্স” থেকে “ট্যাক্স” অপশন চেপে পরবর্তী পাতায় টিআইএন নম্বর দিলে পাশেই “ভেরিফাই টিআইএন” দেখতে পাবেন। ভেরিফিকেশন হয়ে গেলে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট বাটন চাপলে “পেমেন্ট মেথড” পাওয়া যাবে। এখানে মোবাইল পেমেন্ট অপশন থে...

কোন বয়সের মেয়েরা কে কি কী চায়?

ছবি
অল লাইফ স্টইল ড‌েস্কঃ মেয়েরা কী চায়? এ প্রশ্ন চিরন্তন। এর উত্তর সম্ভবত বিধাতাও জানেন না! তবুও এগিয়ে এসেছেন মনোবিজ্ঞানীরা, তাদের গবেষণায় উঠে এসেছে এমনি ১২টি বিষয় যা নারীরা পছন্দ করে এবং তাদের সঙ্গীর কাছ থেকে আশা করে। ১. সংবেদনশীলতা: সংবেদনশীল পুরুষ সবসময়ই মেয়েদের পছন্দের শীর্ষে। বিশেষ করে বিপর্যয় বা দুঃখের সময়ে সংবেদনশীলতা প্রকাশ করে খুব সহজেই তাদের কাছে পৌঁছা যায়। যেমন: কান্নার সময় টিস্যু পেপার এগিয়ে দেয়া, একটুখানি পাশে বসা কিংবা মাথায় হাত বুলিয়ে দেয়া, হাতে আলতো চাপ দেয়া ইত্যাদি ছোটছোট কাজও অনেক চমকপ্রদ ফল বয়ে আনতে পারে। ২. সৌজন্য বোধ: আদিকাল থেকেই পুরুষের সৌজন্য বোধ নারীকে আকৃষ্ট করে। মনোবিজ্ঞানীদের মতে, নারীরা কায়িক ভাবে যথেষ্ট সক্ষম, যেমন: একটি চেয়ার টেনে বসা কিংবা দরজা ঠেলে ভেতরে ঢোকা ইত্যাদি কাজ তারা অনায়াসেই করতে পারে তবে সৌজন্য প্রকাশ করে তার জন্য এ কাজগুলো কেউ করলে সেটি তার ভালোলাগার স্থানে যথেষ্ট নাড়া দেয়। এছাড়া সম্পর্কের শুরুতে কিংবা রোমান্সের বেলায় পুরুষের অগ্রবর্তী ভূমিকাই নারীরা প্রত্যাশা করে। ৩. পোশাক পরিচ্ছদ: স্টাইল সময়ের সঙ্গে পাল্টায় কিন্তু একজন পুরুষ...

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মিথ্যাচার করে তিনি পোশাকের অমর্যাদা করেছেন: রিজভী

ছবি
অল রাজন‌ীত‌ি ড‌েস্কঃ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একে মাহবুবুল হক মিথ্যাচার করেছেন বলে অভিযোগ করেছে বিএনপি। সাবেক প্রধানমন্ত্রীর অসুস্থতা নিয়ে অসৌজন্যমূলক বক্তৃতা দিয়ে সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা এবং চিকিৎসক হিসেবে তিনি পোশাকের অবজ্ঞা করেছেন বলেও অভিযোগ করেছে দলটি। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের পক্ষে এ অভিযোগ করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএসএমএমইউর পরিচালক বলেন, ‘খালেদা জিয়া প্রস্তুতি নিতে ২টা-আড়াইটা বেজে যায়, অনেক সময় ৪টা পর্যন্ত অপেক্ষা করতে হয় চিকিৎসকদের’। পরিচালকের এ বক্তব্য সত্যের অপলাপ। রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে এটি শুধু ডাহা মিথ্যাচারই নয়, সাবেক প্রধানমন্ত্রীর অসুস্থতা নিয়ে একটি চিকিৎসা প্রতিষ্ঠানের পরিচালক সরকারের পঙ্কিল রাজনৈতিক আবর্তের মধ্যে ঢুকে পড়বেন এটি কেউ প্রত্যাশা করেনি। প্রধানমন্ত্রীর উৎসাহ ও প্রণোদনায় পিজির পরিচালক সাবেক প্রধানমন্ত্রীর অসুস...

ফেসবুক ব্যবহারকারীদের জন্য সুসংবাদ

ছবি
অল প্রযুক্তি ড‌েস্কঃ ফেসবুকের আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স রিসার্চ টিম একটি টুল তৈরি করেছে। যার নাম দেয়া হয়েছে এআই টুল। এই টুল ফেসিয়াল রিকগনিশন সিস্টেমকে বোকা বানাতে পারে। ফেসবুক ব্যবহার নিয়ে যাদের নিরাপত্তা শঙ্কা রয়েছে তাদের জন্য এটি সুসংবাদ। আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠেয় ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটার ভিশন শীর্ষক একটি সম্মেলনে ফেসবুকের এ টুল উপস্থাপন করা হবে। ভিডিওতে ভুল করে কোনো ব্যক্তিকে চিহ্নিত করা ঠেকাবে এআই টুল। এই সিস্টেমটির নাম ‘ডি-আইডেনটিফিকেশন’ সিস্টেম। এটি লাইভ ভিডিওতেও কাজ করবে বলে জানা গেছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ভেঞ্চারবিটের এক প্রতিবেদনে বলা হয়, ফেস রিকগনিশনের কারণে প্রাইভেসি সমস্যা হতে পারে। ফেসবুকের নতুন টুল তা ঠেকাতে পারবে। এর আগে ‘ডি-আইডেনটিফিকেশন’ সিস্টেম স্থির চিত্রের ক্ষেত্রে কাজ করত। ঘৃণা ছড়ায় এমন আক্রমণাত্মক পোস্ট কমাতে নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবস্থা বানাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেসবুক। এ ব্যবস্থা ছবি বা ভিডিওতে থাকা টেক্সট শনাক্ত করতে মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করবে। ছবি বা ভিডিও থেকে লেখা নিয়ে তা...