পোস্টগুলি

কোন বয়সের মেয়েরা কে কি কী চায়?

ছবি
অল লাইফ স্টইল ড‌েস্কঃ মেয়েরা কী চায়? এ প্রশ্ন চিরন্তন। এর উত্তর সম্ভবত বিধাতাও জানেন না! তবুও এগিয়ে এসেছেন মনোবিজ্ঞানীরা, তাদের গবেষণায় উঠে এসেছে এমনি ১২টি বিষয় যা নারীরা পছন্দ করে এবং তাদের সঙ্গীর কাছ থেকে আশা করে। ১. সংবেদনশীলতা: সংবেদনশীল পুরুষ সবসময়ই মেয়েদের পছন্দের শীর্ষে। বিশেষ করে বিপর্যয় বা দুঃখের সময়ে সংবেদনশীলতা প্রকাশ করে খুব সহজেই তাদের কাছে পৌঁছা যায়। যেমন: কান্নার সময় টিস্যু পেপার এগিয়ে দেয়া, একটুখানি পাশে বসা কিংবা মাথায় হাত বুলিয়ে দেয়া, হাতে আলতো চাপ দেয়া ইত্যাদি ছোটছোট কাজও অনেক চমকপ্রদ ফল বয়ে আনতে পারে। ২. সৌজন্য বোধ: আদিকাল থেকেই পুরুষের সৌজন্য বোধ নারীকে আকৃষ্ট করে। মনোবিজ্ঞানীদের মতে, নারীরা কায়িক ভাবে যথেষ্ট সক্ষম, যেমন: একটি চেয়ার টেনে বসা কিংবা দরজা ঠেলে ভেতরে ঢোকা ইত্যাদি কাজ তারা অনায়াসেই করতে পারে তবে সৌজন্য প্রকাশ করে তার জন্য এ কাজগুলো কেউ করলে সেটি তার ভালোলাগার স্থানে যথেষ্ট নাড়া দেয়। এছাড়া সম্পর্কের শুরুতে কিংবা রোমান্সের বেলায় পুরুষের অগ্রবর্তী ভূমিকাই নারীরা প্রত্যাশা করে। ৩. পোশাক পরিচ্ছদ: স্টাইল সময়ের সঙ্গে পাল্টায় কিন্তু একজন পুরুষ...

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মিথ্যাচার করে তিনি পোশাকের অমর্যাদা করেছেন: রিজভী

ছবি
অল রাজন‌ীত‌ি ড‌েস্কঃ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একে মাহবুবুল হক মিথ্যাচার করেছেন বলে অভিযোগ করেছে বিএনপি। সাবেক প্রধানমন্ত্রীর অসুস্থতা নিয়ে অসৌজন্যমূলক বক্তৃতা দিয়ে সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা এবং চিকিৎসক হিসেবে তিনি পোশাকের অবজ্ঞা করেছেন বলেও অভিযোগ করেছে দলটি। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের পক্ষে এ অভিযোগ করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএসএমএমইউর পরিচালক বলেন, ‘খালেদা জিয়া প্রস্তুতি নিতে ২টা-আড়াইটা বেজে যায়, অনেক সময় ৪টা পর্যন্ত অপেক্ষা করতে হয় চিকিৎসকদের’। পরিচালকের এ বক্তব্য সত্যের অপলাপ। রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে এটি শুধু ডাহা মিথ্যাচারই নয়, সাবেক প্রধানমন্ত্রীর অসুস্থতা নিয়ে একটি চিকিৎসা প্রতিষ্ঠানের পরিচালক সরকারের পঙ্কিল রাজনৈতিক আবর্তের মধ্যে ঢুকে পড়বেন এটি কেউ প্রত্যাশা করেনি। প্রধানমন্ত্রীর উৎসাহ ও প্রণোদনায় পিজির পরিচালক সাবেক প্রধানমন্ত্রীর অসুস...

ফেসবুক ব্যবহারকারীদের জন্য সুসংবাদ

ছবি
অল প্রযুক্তি ড‌েস্কঃ ফেসবুকের আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স রিসার্চ টিম একটি টুল তৈরি করেছে। যার নাম দেয়া হয়েছে এআই টুল। এই টুল ফেসিয়াল রিকগনিশন সিস্টেমকে বোকা বানাতে পারে। ফেসবুক ব্যবহার নিয়ে যাদের নিরাপত্তা শঙ্কা রয়েছে তাদের জন্য এটি সুসংবাদ। আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠেয় ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটার ভিশন শীর্ষক একটি সম্মেলনে ফেসবুকের এ টুল উপস্থাপন করা হবে। ভিডিওতে ভুল করে কোনো ব্যক্তিকে চিহ্নিত করা ঠেকাবে এআই টুল। এই সিস্টেমটির নাম ‘ডি-আইডেনটিফিকেশন’ সিস্টেম। এটি লাইভ ভিডিওতেও কাজ করবে বলে জানা গেছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ভেঞ্চারবিটের এক প্রতিবেদনে বলা হয়, ফেস রিকগনিশনের কারণে প্রাইভেসি সমস্যা হতে পারে। ফেসবুকের নতুন টুল তা ঠেকাতে পারবে। এর আগে ‘ডি-আইডেনটিফিকেশন’ সিস্টেম স্থির চিত্রের ক্ষেত্রে কাজ করত। ঘৃণা ছড়ায় এমন আক্রমণাত্মক পোস্ট কমাতে নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবস্থা বানাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেসবুক। এ ব্যবস্থা ছবি বা ভিডিওতে থাকা টেক্সট শনাক্ত করতে মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করবে। ছবি বা ভিডিও থেকে লেখা নিয়ে তা...

৭ দিনে কোটিপতি হওয়ার ৭ উপায়

ছবি
বিড‌ি অল সংবাদ ড‌েস্কঃ অর্থের মালিক হতে বা কোটিপতি হতে কার না মন চায়। তবে সব জায়গায় সব সময় চাইলেও সেটা সম্ভব হয় না। কিন্তু ভাগ্য ভালো থাকলে আপনি মাত্র সাতদিনেই কোটিপতি বনে যেতে পারেন। সংযুক্ত আরব আমিরাতে এমন কয়েকটি সুযোগ রয়েছে যেখানে এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে বহু মানুষ কোটিপতি হয়েছেন। এ জন্য আপনাকে ব্যাংকে ডিপোজিট করতে হবে বা লটারির টিকেট কিনতে হবে। লটারিরর টিকিট আপনি দুবাই থেকে অথবা অনলাইনে বিশ্বের যে কোনো জায়গা থেকে কিনেত পারবেন। ১. মাশরেক মিলিয়নিয়ার: এটি দুবাইয়ে ব্যাংকিংয়ের ক্ষেত্রে একটি বিশেষ স্কিম। আমিরাতের নাগরিক বা ভ্রমণযাত্রী যে কেউ এই স্কিমের গ্রাহক হতে পারেন। এই স্কিমের গ্রাহক হলে প্রতি মাসে আপনাকে ১ হাজার দিরহাম বা প্রায় ২৩ হাজার টাকা জমা দিয়ে একটি সার্টিফিকেট নিতে হবে। এমন তিনটি সার্টিফিকেট নিলে আপনি কোটিপতি হওয়ান লটারির জন্য বিবেচিত হবেন। ২. এবিসিডি মিলিয়নিয়ার ডেসটিনি সেভিংস: একটি ব্যাংক ডিপোজিট স্কিম। এই স্কিমে আপনাকে ৫ হাজার দিরহমান বা ১ লাখ ১৫ হাজার টাকা ডিপোজিট করতে হবে। এই লটারিটি প্রতিমাসে অনুষ্ঠিত হয়। ৩. আমিরাত ইসলামিক কুনোজ সেভিংস অ্যাকাউন্ট: আমিরাত...

টনসিল ব্যথা দূর করার ঘরোয়া ৫ টোটকা।

ছবি
অল  লাইফ স্টাইল ড‌েস্কঃ শীতের সময় একটি রোগ ঘরে ঘরে ছড়িয়ে পড়ে। সেটি হচ্ছে টনসিল। এই ব্যথা অনেক সময়ই যন্ত্রণাদায়ক হয়ে ‍ওঠে। শীতকাল ছাড়াও আবহাওয়া একটু ঠাণ্ডা থাকলে বর্ষাকালেও টনসিলের সমস্যা দেখা দিতে পারে। টনসিল ব্যথায় আমরা ছুটি ডাক্তারের কাছে। কিন্তু ঘরে বসেই টনসিল ব্যথা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। ভাইরাসের সংক্রমণের কারণে টনসিলের ব্যথা হয়ে থাকে। সর্দি-কাশির জন্য দায়ী ভাইরাসগুলোই টনসিলের এ সংক্রামণের জন্য দায়ী। টনসিল ব্যথা থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া ৫ প্রতিকার সম্পর্কে নিচে দেয়া হলো- লবণ পানি কুসুম কুসুম গরম পানিতে আলতো লবণ নিয়ে গড়গড়া করলে টনসিল ব্যথা থেকে তাৎক্ষণিক মুক্তি পাওয়া সম্ভব। এটি টনিকের মতো কাজ করে। উষ্ণ লবণ পানি দিয়ে গড়গড়া করলে গলায় ব্যাকটেরিয়ার সংক্রামণও দূর হয়ে থাকে। চায়ে আদা কুচি দেড় থেকে দুই কাপ পানিতে এক চামচ আদা কুচি আর চা পাতা দিয়ে ১০ মিনিট ফুটিয়ে নিন। দিনে অন্তত ৪ থেকে ৫ বার এভাবে চা খেলে উপকার পাবেন। আদার অ্যান্টি ব্যকটেরিয়াল আর অ্যান্টি ইনফালামেন্টরি উপাদান সংক্রামণ ছড়াতে বাধা দেয়। ফলে টনসিলের ব্যথা কমে যায়। গরম পানি ও লেবুর রস এক গ্লাস সামান্য গরম পা...

চলচ্চিত্র নির্বাচনে কোন শিল্পী কত ভোট পেয়েছেন?

ছবি
অল ব‌িন‌োদন ড‌েস্কঃ মিশা সওদাগর প্যানেল। ফাইল ছবি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২১ মেয়াদে আবারও সভাপতি পদে বিজয়ী হয়েছেন মিশা সওদাগর। স্বতন্ত্রপ্রার্থী মৌসুমীকে হারিয়ে তিনি বিজয়ী হন। এছাড়া দ্বিতীয় মেয়াদে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন জায়েদ খান। শুক্রবার রাত ১টার দিকে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন। সভাপতি পদে মিশা সওদাগর পেয়েছেন ২২৭ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্রপ্রার্থী মৌসুমী পেয়েছেন ১২৫ ভোট। সহ-সভাপতি পদ দুটিতে মনোয়ার হোসেন ডিপজল (৩১১) ও রুবেল (২৯৩) ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি নানা শাহ ৯৮ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে জায়েদ খান ২৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইলিয়াস কোবরা ৬৮ ভোট পেয়েছেন। সহ-সম্পাদক পদে আরমান ২৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি সাংকো পাঞ্জা ৭১ ভোট পেয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মামনু ইমন পেয়েছেন (২৪৫) ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নূর মোহাম্মদ খালেদ আহমেদ পেয়েছেন ১০৫ ভোট। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জাকির হোসেন ২৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তা...

রাজধানীতে ইয়াবাসহ শিল্পী সুবর্ণা ধরা

ছবি
অল অপরাধ জগৎ ড‌েস্কঃ বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) তালিকাভুক্ত শিল্পী সুবর্ণা রূপার বাসায় অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে ১০০ পিস ইয়াবাসহ সুবর্ণাকে আটক করা হয়। মঙ্গলবার দুপুর ১২টার দিকে খিলগাঁও তিলপাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। খোরশেদ আলম জানান, ‘দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিটিভির তালিকাভুক্ত শিল্পী সুবর্ণা রূপার বাসায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে। আটকের পর যাচাই-বাছাই চলছে। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।’