অল আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি বলেছেন, রাখাইন থেকে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে আনতে বাংলাদেশের সঙ্গে আলোচনা চলছে। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত দুবার এ নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা হয়েছে। অতীতের সাফল্যের ধারায় এ নিয়ে তৃতীয়বারের মতো আলোচনা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সু চি এসব কথা বলেন। তাঁর এই ভাষণ রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত হয়েছে। ভাষণের ইংরেজি তরজমা প্রচার করেছে সু চির দপ্তরের ফেসবুক পেজ। সু চি বলেন, ‘আপনারা সবাই জানেন, রাখাইন ইস্যুতে বিশ্বের মনোযোগ ছিল ব্যাপক। গত বছরের অক্টোবরে পুলিশ ফাঁড়িতে সন্ত্রাসী হামলার মধ্য দিয়ে যার শুরু। চলতি বছরের আগস্টে আবারও একই ধরনের হামলার ঘটনা ঘটেছে। এই হামলার পর থেকে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে। আমাদের দেশের বিরুদ্ধে অনেক সমালোচনা হচ্ছে। আমাদের আন্তর্জাতিক মতামতকে গুরুত্ব দিতে হবে। যদিও কারও পক্ষেই আমাদের দেশের পরিস্থিতি বুঝতে পারা সম্ভব নয়।’ সু চি বলেন, ‘আমাদের দেশের শান্তি ও উন্নয়ন আমাদের চেয়ে কেউ বেশি চাইতে পারে না। তাই এসব সমস্যা আমাদের ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।’ তিনি বলেন,...